সহকারী অধ্যাপক হলেন ২১ চিকিৎসক
মেডিভয়েস রিপোর্ট: সহকারী অধ্যাপক হিসেবে পদোন্নতি পেয়েছেন দেশের বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্মরত ২১ জন বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার কর্মকর্তা। সোমবার (১০ আগস্ট) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এই কথা বলা হয়েছে।
এতে বলা হয়েছে, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত পদোন্নতিপ্রাপ্ত বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের কর্মকর্তাদের যোগদানপত্র গ্রহণপূর্বক তাঁদের নামের পাশে উল্লেখিত পদ ও কর্মস্থলে পদায়ন করা হয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপসচিব ড. মোহাম্মদ আলম হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে আরও বলা হয়, পদায়নপ্রাপ্ত কর্মকর্তাদের আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে পদোন্নতিপ্রাপ্ত পদ ও নির্ধারিত কর্মস্থলে যোগদান করবেন। অবমুক্ত হওয়ার সময় বর্তমান কর্মস্থল থেকে ছাড়পত্র গ্রহণ এবং এইচআরএম ডাটাবেজ থেকে ‘মুভ আউট’ সম্পন্ন করে নতুন কর্মস্থলে যোগদানের পর ন্যস্তকৃত বিভাগ বা প্রতিষ্ঠানে ‘মুভ ইন’ করবেন।
রাষ্ট্রপতির আদেশক্রমে জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে বলেও প্রজ্ঞাপনে বলা হয়।
এমইউ/