সাভার স্বাস্থ্য কমপ্লেক্সে প্রথমবারের মতো সিস্ট অপারেশন
মেডিভয়েস রিপোর্ট: ঢাকা জেলার সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রথমবারের মতো এক সাদিয়া নামের এক কিশোরীর পাইলোনিডাল সিস্ট অপারেশন সম্পন্ন হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৭ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের ভেরিফাইড ফেসবুক পেইজে এ তথ্য জানানো হয়।
পোস্টে বলা হয়েছে, গত ১২ আগস্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডা. ফাতেমা আক্তার চৌধুরীর নেতৃত্বে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় এই অপারেশন সম্পন্ন করা হয়। অপারেশন টিমে ডা. সাবিহা সুলতানা ও এনেস্থেসিওলজিস্ট ডা. নাজমুল হুদা মিঠু ছিলেন।
জানা যায়, দুই বছর ধরে সাদিয়া কোমরের নিচের দিকে (crease of the buttock) একটি চাকা বা সিস্ট লক্ষ করছিলেন। তিনি এই সমস্যা নিয়ে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন। এরপর চিকিৎসক প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করার পর জানতে পারেন রোগীর পাইলোনিডাল সিস্ট (sacrococcegeal pilonidal cyst) রোগ রয়েছে।
এই রোগের চিকিৎসা পাইলোনিডাল সিস্ট অপসারণ ও লিমবার্গ ফ্ল্যাপ দিয়ে ক্ষতস্থান ঢেকে দেওয়া (Limberg flap for sacrococcygeal pilonidal cyst)। তাই চিকিৎসকরা সিদ্ধান্ত নিয়ে এ অপারেশন সম্পন্ন করেন।