১৫ জুনের মধ্যে প্রজ্ঞাপন না আসলে কর্মবিরতিতে যাবেন পোস্টগ্রাজুয়েট চিকিৎসকরা
মেডিভয়েস রিপোর্ট: বেসরকারি পোস্টগ্রাজুয়েট প্রশিক্ষণার্থী চিকিৎসকদের ভাতা বৃদ্ধি করে ১৫ জুনের মধ্যে প্রজ্ঞাপন না দিলে অনির্দিষ্ট কালের জন্য কর্মবিরতিতে যাওয়ার ঘোষণা দিয়েছে প্রাইভেট পোস্টগ্রাজুয়েট ট্রেইনি ডক্টরস এসোসিয়েশন।
আজ মঙ্গলবার (১৩ জুন) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদের সঙ্গে বৈঠক শেষে তারা এ ঘোষণা দেন।
এর আগে বেলা ১১টা থেকে বিশ্ববিদ্যালয়ের সি ব্লকের সামনে জড়ো হতে থাকেন চিকিৎসকরা। এর পর সাড়ে ১১টার দিকে বিএসএমএমইউ ভিসির কার্যালয়ের নিচতলায় বিক্ষোভ শুরু করেন তারা। এ সময় চিকিৎসকরা ৫০ হাজার টাকা ভাতা দাবিসহ তিন দফা দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। তারা বলেন, বর্তমান বাজার মূল্যের সঙ্গে সামঞ্জস্য রেখে মাসিক ভাতা বৃদ্ধি করতে হবে।
দুপুর ১টার দিকে আন্দোলনকারী চিকিৎসকরা অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদকে নিজ কার্যালয়ে বাইরে অবস্থান নেন তারা। এ সময় ভিসির পক্ষ থেকে চিকিৎসকদের শান্ত করার চেষ্টা করা হলে সরাসরি তারা তার সঙ্গে সাথে কথা বলতে চান। তাদের দাবি আদায় না হলে অবস্থানের ঘোষণা দেন।
চিকিৎসকদের তিন দফা দাবি হলো—মাসিক ভাতা ৫০ হাজার টাকা করা, নিয়মিত প্রদান ও সকল ট্রেইনি চিকিৎসকদের বকেয়া দ্রুততম সময়ে পরিশোধ করা।
-
০২ ফেব্রুয়ারী, ২০২৪
-
২০ জুন, ২০২৩
-
১৫ জুন, ২০২৩
-
১৩ জুন, ২০২৩
পোস্টগ্রাজুয়েট চিকিৎসকদের ভাতা বৃদ্ধি
দাবি আদায়ে সব ধরনের সহযোগিতা করবে বিএসএমএমইউ: ভিসি