১৩ জুন, ২০২৩ ০৪:৪২ পিএম

দেশে আরও ১৩২টি সরকারি হাসপাতালে বৈকালিক স্বাস্থ্যসেবা শুরু

দেশে আরও ১৩২টি সরকারি হাসপাতালে বৈকালিক স্বাস্থ্যসেবা শুরু
এর আগে ৫১টি এবং এ ধাপে ১৩২টি মোট ১৮৩টি হাসপাতালে এ সেবা চালু থাকবে।

মেডিভয়েস রিপোর্ট: দেশে আরও ১৩২টি সরকারি হাসপাতালে ইন্সটিটিউশনাল প্র্যাকটিস (বৈকালিক স্বাস্থ্যসেবা) শুরু হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।

আজ মঙ্গলবার (১৩ জুন) মন্ত্রণালয়ের সভাকক্ষে মন্ত্রী নতুন এ ১৩২ হাসপাতালে বৈকালিক স্বাস্থ্যসেবার উদ্বোধন করেন।

তিনি বলেন, ১৩২টি হাসপাতালের মধ্যে ঢাকা বিভাগে রয়েছে ২৪টি হাসপাতাল। এর আগে ৫১টি এবং এ ধাপে ১৩২টি মোট ১৮৩টি হাসপাতালে এ সেবা চালু থাকবে। আগামীতে এ সেবার মাধ্যমে আমাদের স্বাস্থ্যসেবার মান আরও বৃদ্ধি পাবে।

জাহিদ মালেক বলেন, ইন্সটিটিউটশনাল প্র্যাকটিসকে জনগণ ভালোভাবে নিয়েছে। চিকিৎসকরাও এ পদ্ধতিতে খুশি। যেহেতু এ প্রক্রিয়া ফলপ্রসূ হয়েছে এবং চাহিদা বাড়ছে, সেহেতু আরও ১৩২টি হাসপাতালকে ইন্সটিটিউটশনাল প্র্যাকটিসের আওতায় আনছি। আমরা চেষ্টা করব নতুন এসব প্রতিষ্ঠানে আরও ভালো মানের সেবা নিশ্চিত করতে।

করোনার টিকা সম্পর্কে তিনি বলেন, আমরা এ পর্যন্ত মোট ৩৬ কোটি ২১ লাখ ডোজ টিকা দিতে পেরেছি। তারমধ্যে প্রথম ডোজ দিয়েছি ১৫ কোটি ৭ লাখ মানুষকে, দ্বিতীয় ডোজ ১৪ কোটি ও প্রথম বুস্টার ডোজ ৬ কোটি ৭৫ লাখ মানুষকে এবং দ্বিতীয় বুস্টার ডোজ ৩২ লাখ মানুষকে দেওয়া হয়েছে।

ডেঙ্গু পরিস্থিতি নিয়ে মন্ত্রী বলেন, চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত মোট ৩ হাজার ৩৯০ জন ডেঙ্গু রোগী পেয়েছি। তারমধ্যে ঢাকা সিটিতে ২ হাজার ৫৬২ জন রোগী রয়েছে। এছাড়া সারা দেশে বাকি ৭০০ রোগী। আর এ পর্যন্ত মোট ২৬ জন রোগী মারা গেছেন। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক