২৩ অক্টোবর, ২০২৬ ০৯:৫৭ এএম

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চিকিৎসক ও নার্সসহ ১২ পদে নিয়োগ, আবেদন ৮ নভেম্বর পর্যন্ত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চিকিৎসক ও নার্সসহ ১২ পদে নিয়োগ, আবেদন ৮ নভেম্বর পর্যন্ত
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: চিকিৎসা কেন্দ্রে চিকিৎসক, মেডিকেল কর্মকর্তা, ডেন্টাল সার্জন ও সিনিয়র স্টাফ নার্সসহ ১২ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। আগ্রহী প্রার্থীরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত নির্দেশনা অনুসরণ করে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন শুরু হয়েছে ১৭ অক্টোবর থেকে—শেষ হবে ৮ নভেম্বর বিকেল ৪টায়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, নিয়োগের পদগুলোর মধ্যে রয়েছে অতিরিক্ত প্রধান চিকিৎসক, সিনিয়র মেডিকেল অফিসার, সিনিয়র মেডিকেল অফিসার (মেডিসিন), সিনিয়র মেডিকেল অফিসার (গাইনি-অবস), সিনিয়র মেডিকেল অফিসার (চর্ম ও যৌন), সিনিয়র মেডিকেল অফিসার (শিশু), সিনিয়র মেডিকেল অফিসার (চক্ষু), মেডিকেল অফিসার, ইমার্জেন্সি মেডিকেল অফিসার, ডেন্টাল সার্জন এবং সিনিয়র স্টাফ নার্স (মহিলা ও পুরুষ)।

এতে বলা হয়েছে, চিকিৎসক পদগুলোতে পদ ও যোগ্যতাভেদে বেতন গ্রেড ৫, ৬ ও ৮ অনুযায়ী বেতন দেওয়া হবে। সিনিয়র স্টাফ নার্সের পদ দুটি গ্রেড-১০-এর অন্তর্ভুক্ত। এসব পদে নির্ধারিত বেতন স্কেলের পাশাপাশি প্রযোজ্য ভাতাও দেওয়া হবে।

অতিরিক্ত প্রধান চিকিৎসক পদে আবেদনের জন্য এমবিবিএস ডিগ্রি, এক বছরের পূর্ণকালীন রেসিডেনশিয়াল ইন্টার্নশিপ, হালনাগাদ বিএমডিসি নিবন্ধন এবং চিকিৎসা ক্ষেত্রে কমপক্ষে ১৫ বছরের চাকরির অভিজ্ঞতা চাওয়া হয়েছে। অন্যদিকে, সিনিয়র মেডিকেল অফিসার পদগুলোর জন্য এমবিবিএস ডিগ্রি, এক বছরের ইন্টার্নশিপ, হালনাগাদ বিএমডিসি নিবন্ধন এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে নির্ধারিত অভিজ্ঞতা থাকতে হবে।

মেডিকেল অফিসার ও ইমার্জেন্সি মেডিকেল অফিসার পদে আবেদনের জন্যও এমবিবিএস ডিগ্রি, এক বছরের ইন্টার্নশিপ এবং হালনাগাদ বিএমডিসি নিবন্ধন বাধ্যতামূলক। ডেন্টাল সার্জন পদে বিডিএস ডিগ্রির পাশাপাশি ইন্টার্নশিপ ও হালনাগাদ বিএমডিসি নিবন্ধন থাকতে হবে।

সিনিয়র স্টাফ নার্স পদে আবেদনের জন্য সরকার অনুমোদিত নার্সিং ইনস্টিটিউট থেকে মাধ্যমিক সনদসহ তিন বছর মেয়াদি ডিপ্লোমা-ইন-নার্সিং সম্পন্ন করতে হবে। পাশাপাশি বাংলাদেশ নার্সিং কাউন্সিলের হালনাগাদ নিবন্ধন থাকতে হবে। বিজ্ঞপ্তিতে বিএসসি (নার্সিং) ডিগ্রিধারীদের অগ্রাধিকারের কথাও উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, পদভেদে আবেদনের বয়সসীমা নির্ধারণ করা হয়েছে। চিকিৎসক ও সংশ্লিষ্ট পদগুলোর ক্ষেত্রে সাধারণত সর্বোচ্চ বয়সসীমা ৪০ বছর। তবে বিজ্ঞপ্তিতে উল্লেখিত শর্ত অনুযায়ী, অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য। সিনিয়র স্টাফ নার্স পদে বয়সসীমা অনূর্ধ্ব ৩২ বছর।

আবেদন ফি পদভেদে ১ হাজার ৫০০ থেকে ২ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের সন্তানদের ক্ষেত্রে সরকারি বিধিবিধান অনুসরণ করা হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

আবেদনের যোগ্যতা, পদভিত্তিক অভিজ্ঞতা, বেতন স্কেল ও অন্যান্য শর্ত সম্পর্কে বিস্তারিত তথ্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।

বিস্তারিত জানতে বিজ্ঞপ্তি দেখুন

এমআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক