ডা. মুহিতকে প্রধান করে প্রতিবন্ধীদের অধিকার সুরক্ষায় কমিটি গঠন
মেডিভয়েস রিপোর্ট: দেশের প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সুরক্ষা ও সংশ্লিষ্ট কার্যক্রমে সমন্বয় জোরদারে গঠিত ‘প্রতিবন্ধী অধিকার বিষয়ক সংসদীয় ককাসের’ সভাপতি হয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী এবং সিরাজগঞ্জ-৬ আসনের সংসদ সদস্য ড. এম এ মুহিত।
আজ বুধবার (২৮ অক্টোবর) বাংলাদেশ সচিবালয় থেকে জারি করা এক নোটিশের মাধ্যমে এ তথ্য জানানো হয়।
ককাসের সদস্যরা হলেন—মোহাম্মদ আক্তারুজ্জামান (ময়মনসিংহ-১০), নেওয়াজ হালিমা আরলী (সংরক্ষিত মহিলা আসন-৫), নিলোফার চৌধুরী মনি (সংরক্ষিত মহিলা আসন-১০), সেলিনা সুলতানা (সংরক্ষিত মহিলা আসন-৩৫), নাদিয়া পাঠান পাপন (সংরক্ষিত মহিলা আসন-৩২), মোসা. নাজমুন নাহার (সংরক্ষিত মহিলা আসন-৪০), মোছা. নুসরাত তাবাসসুম জ্যোতি (সংরক্ষিত মহিলা আসন-৫০), মাহাবুবা হাকিম (সংরক্ষিত মহিলা আসন-৪৮) এবং তাসমিয়া প্রধান (সংরক্ষিত মহিলা আসন-৪৭)।
এদিকে, বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ককাসের প্রধান পৃষ্ঠপোষক এবং ডেপুটি স্পিকার পৃষ্ঠপোষক হিসেবে দায়িত্ব পালন করবেন। ককাসের কার্যক্রম পরিচালনায় সংসদ সচিবালয় প্রয়োজনীয় সহায়তা দেবে।
এমআই/