০৭ মে, ২০২৩ ১২:২৬ পিএম

বক্ষব্যাধির চিকিৎসকদের দক্ষতায় শিশুর ফুসফুস থেকে পেরেক অপসারণ

বক্ষব্যাধির চিকিৎসকদের দক্ষতায় শিশুর ফুসফুস থেকে পেরেক অপসারণ
খেলার ছলে লোহার পেরেক গিলে ফেলেন শিশু আফোয়ান।

মেডিভয়েস রিপোর্ট: সিলেটের বিছানাকান্দিতে বাড়ি এক বছর তিন মাস বয়সী শিশু আফোয়ানের। খেলার ছলে গিলে ফেলে লোহার পেরেক। জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের চিকিৎসকদের প্রচেষ্টায় ১৭ দিন পর শিশুটির পেট থেকে ব্রংকোটমি করে বের করা হয়।

শনিবার (৬ মে) রাতে স্বাস্থ্য অধিদপ্তরের নিজস্ব ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে এসব তথ্য জানানো হয়েছে।

অধিদপ্তর জানিয়েছে, এক্সরেতে দেখা যাচ্ছে, পেরেক শিশুটির ডান ফুসফুসের নিচের লোবের ভেতরে ঢুকে গেছে। পরে তাকে সিলেটে স্থানীয় হাসপাতালে নেওয়ার পর দুইবার ব্রংকসকপির মাধ্যমে বের করার চেষ্টা ব্যর্থ হয়। পরে সেখানকার চিকিৎসক শিশুটিকে ঢাকায় রেফার করেন, নিয়ে আসায় হয় রাজধানীর জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালে।

পরে ইনস্টিটিউটের থোরাসিক সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক ডা. আনোয়ারুল আনাম কিবরিয়ার অংশগ্রহণে সার্জারি ইউনিট-১ টিম ব্রংকোটমি করে এ পেরেক বের করে। বর্তমানে শিশুটি সুস্থ হয়ে গ্রামের বাড়ি ফিরে গেছে।

স্বাস্থ্য অধিদপ্তর থেকে জানানো হয়, ফুসফুস, খাদ্যনালীর সকল জটিল অপারেশন জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালে দেশের দক্ষ থোরাসিক সার্জন টিম প্রতিনিয়ত করে যাচ্ছেন। তাই এই সকল অপারেশন ও চিকিৎসার জন্য বিদেশগ্রমণ পরিহার করে চিকিৎসকদের উপর সম্পূর্ণ আস্থা রাখার অনুরোধ জানা হয়।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক