১৫ নভেম্বর, ২০২৪ ১২:৩০ পিএম

বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক ডা. দেলোয়ার হোসেন

বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক ডা. দেলোয়ার হোসেন
ডা. দেলোয়ার হোসেন। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের রেসপিরেটরি মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. মো. দেলোয়ার হোসেন। একই সাথে সহযোগী অধ্যাপক পদেও পদোন্নতি পেয়েছেন তিনি।

বৃহস্পতিবার (১৫ নভেম্বর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে। মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের পার-১ শাখার উপসচিব মোহাম্মদ সাইফুল ইসলাম প্রজ্ঞাপনে সই করেছেন।

এতে বলা হয়েছে, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের কর্মকর্তা ডা. মো. দেলোয়ার হোসেনকে বর্ণিত পদ ও কর্মস্থলে বদলি/পদায়ন করা হলো।

এতে আরও বলা হয়, আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে তিনি বদলিকৃত কর্মস্থলে যোগদান করবেন। অন্যথায় পরবর্তী কর্মদিবসে বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিক অব্যাহতি মর্মে গণ্য হবেন।

এদিকে পৃথক এক প্রজ্ঞাপনে প্রতিষ্ঠানটির বর্তমান পরিচালক (ভারপ্রাপ্ত) অধ্যাপক ডা. মো. খায়রুল আনামকে অধ্যাপককে স্বাস্থ্য অধিদপ্তরে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। এ ছাড়া পৃথক আরও দুটি প্রজ্ঞাপনে রেসপিরেটরি মেডিসিন বিভাগের দুই সহযোগী অধ্যাপককে স্বাস্থ্য অধিদপ্তরে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। তারা হলেন, ডা. নিহার রঞ্জন সাহা ও ডা. এসএম আব্দুর রাজ্জাক।

►প্রজ্ঞাপন দেখতে ক্লিক করুন

এনএআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
জুলাই উদযাপনে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা 

হামলা-হুমকি উপেক্ষা করেই আহতদের সেবা দেন চিকিৎসকরা: এনডিএফ

জুলাই উদযাপনে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা 

হামলা-হুমকি উপেক্ষা করেই আহতদের সেবা দেন চিকিৎসকরা: এনডিএফ

  এই বিভাগের সর্বাধিক পঠিত