১৫ নভেম্বর, ২০২৪ ০১:১২ পিএম
বিশ্ব ডায়াবেটিস দিবস

বিনামূল্যে ৫৯ হাজার রোগীর গ্লুকোজ টেস্ট রেডিয়েন্ট ফার্মার

বিনামূল্যে ৫৯ হাজার রোগীর গ্লুকোজ টেস্ট রেডিয়েন্ট ফার্মার
ডায়াবেটিস ক্যাম্পেইনে স্বাস্থ্যকর্মীরা। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে সারাদেশে ৫৯ হাজার রোগীর ডায়াবেটিস চেক করেছে রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস। ডায়াবেটিস সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং সুস্থতায় এর ভূমিকা সম্পর্কে বৈশ্বিক প্রচেষ্টার অংশ হিসেবে এই ক্যাম্পেইন চালিয়েছে প্রতিষ্ঠানটি।

গতকাল বৃহস্পতিবার (১৪ নভেম্বর) একযোগে পাঁচ হাজারের বেশি স্বাস্থ্যকর্মী এই ক্যাম্পেইনে অংশ নেয়।

রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস সূত্রে জানা গেছে, বিশ্ব ডায়াবেটিস দিবসের থিম ‘ডায়াবেটিস ও  সুস্থতা’কে সামনে রেখে রেডিয়েন্ট সুইজারল্যান্ডের রোশ কোম্পানির অত্যাধুনিক মিটার অ্যাকু-চেক ব্যবহার করে প্রায় ৫৯ হাজার রোগীর ডায়াবেটিস পরীক্ষা করে।

ডায়াবেটিস ব্যবস্থাপনা ও সচেতনতা বৃদ্ধিতে এই উদ্যোগ একটি নতুন মাইলফলক স্থাপন করেছে। এর আগে, ২০১৪ সালে ‘এনডিটিভি ফরটিজ হেলথ ৪ইউ’ ভারতের ১০টি শহরে একই ধরণের ক্যাম্পেইন পরিচালনা করে বিশ্ব রেকর্ড করেছিল।

জানা গেছে, ক্যাম্পেইনে চিকিৎসক, নার্স, টেকনোলজিস্টসহ বিভিন্ন পর্যায়ের প্রায় ৫ হাজার স্বাস্থ্য কর্মীর দিনব্যাপী সক্রিয় অংশগ্রহণ ছিল। সমন্বিত প্রচেষ্টার ফলে বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষার সুযোগ পেয়েছে দেশের বিভিন্ন এলাকার মানুষ।

দেশের খ্যাতনামা চিকিৎসকসহ বিভিন্ন পর্যায়ের স্বাস্থ্য কর্মী ও জনসাধারণ এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তারা মনে করেন, এই ধরনের উদ্যোগ ডায়াবেটিস প্রতিরোধ ও ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস বলছে, ডায়াবেটিস আজকের দিনে একটি বিশ্বব্যাপী মহামারী। বাংলাদেশেও এই রোগের প্রাদুর্ভাব দিন দিন বাড়ছে। অসংখ্য মানুষের জীবনকে এই রোগ বিপর্যস্ত করে তুলছে। এই রোগ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং প্রাথমিক পরীক্ষা অত্যন্ত জরুরি।

এদিকে রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালসের এই ধরনের উদ্যোগ ভবিষ্যতে আরো ব্যাপকভাবে বাস্তবায়িত হলে বাংলাদেশ থেকে ডায়াবেটিসকে নির্মূল করা সম্ভব হবে বলে মনে করছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।

এনএআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেড
  এই বিভাগের সর্বাধিক পঠিত