১৩ জুলাই, ২০২০ ০৮:৩২ পিএম

অননুমোদিত ওষুধ বিক্রি, লাজ ফার্মাকে ২৯ লাখ জরিমানা

অননুমোদিত ওষুধ বিক্রি, লাজ ফার্মাকে ২৯ লাখ জরিমানা

মেডিভয়েস রিপোর্ট: অননুমোদিত ওষুধ বিক্রির অভিযোগে লাজ ফার্মার কাকরাইল শাখাকে ২৯ লাখ টাকা জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। অভিযানে মেয়াদোত্তীর্ণ বিপুল পরিমাণ ওষুধ ও ইনজেকশন জব্দ করা হয়।

আজ সোমবার (১৩ জুলাই) বিকেল সাড়ে ৩টায় র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসুর নেতৃত্বে শুরু হওয়া এ অভিযান সন্ধ্যায় শেষ হয়।

পরে ম্যাজিস্ট্রেট পলাশ বসু গণমাধ্যমকে বলেন, ‘কাকরাইলের লাজ ফার্মায় আমরা দেখতে পেয়েছি, বিপুল পরিমাণ অননুমোদিত ওষুধ ও ইনজেকশন মজুদ করা হয়েছে। যার রাজস্ব পরিশোধ কিংবা যথাযথ কাগজপত্র দেখাতে পারেনি তারা। এর অধিকাংশই আমদানি করা হয়েছে লাগেজ পার্টির মাধ্যমে। এছাড়া প্রতিষ্ঠানটির ট্রেড লাইসেন্সের মেয়াদও শেষ হয়ে গিয়েছিল।’

অভিযানে মেয়াদোত্তীর্ণ ওষুধের বাক্সে ঘষামাজা করে তারিখ পরিবর্তনের প্রমাণ পাওয়া গেছে জানিয়ে তিনি আরও বলেন, এসব কারণে প্রতিষ্ঠানটির সাতজনকে অভিযুক্ত করে ভ্রাম্যমাণ আদালত। তাদের মধ্যে পাঁচজনকে পাঁচ লাখ করে এবং দুজনকে দুই লাখ টাকা করে মোট ২৯ লাখ টাকা জরিমানা করা হয়েছে। 

অভিযানে প্রায় ৭৬ প্রকারের ৫০ লাখ টাকার অননুমোদিত এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ ও ইনজেকশন জব্দ করা হয়েছে বলেও জানান ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
রাজধানীতে জামায়াতের মানববন্ধনে হুঁশিয়ারি

বাজেট বৈষম্য ও স্বাস্থ্যে অব্যবস্থাপনা বরদাশত করা হবে না

রাজধানীতে জামায়াতের মানববন্ধনে হুঁশিয়ারি

বাজেট বৈষম্য ও স্বাস্থ্যে অব্যবস্থাপনা বরদাশত করা হবে না

  এই বিভাগের সর্বাধিক পঠিত