১৪ এপ্রিল, ২০২২ ০২:৫৬ পিএম

ডায়াবেটিস চিকিৎসায় ইনসেপ্টার নতুন সংযোজন লিনাট্যাব-ই

ডায়াবেটিস চিকিৎসায় ইনসেপ্টার নতুন সংযোজন লিনাট্যাব-ই
এটি ব্যবহার করার ফলে হঠাৎ করে রক্তে গ্লুকোজের মাত্রা কমে যাওয়ার সম্ভাবনা নেই। ছবি: সংগৃহীত।

মেডিভয়েস রিপোর্ট: ডায়াবেটিস রোগীদের চিকিৎসায় বাজারে এবার ইনসেপ্টা নিয়ে এসেছে লিনাট্যাব-ই নামের এক যুগন্তকারী ওষুধ।

সম্প্রতি দেশের শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড ডায়াবেটিক রোগীদের জন্য এ ওষুধের সংযোজন করে।

লিনাট্যাব-ই নামের এই ওষুধটি বর্তমান সময়ে ডায়াবেটিক নিয়ন্ত্রণের সবচেয়ে আধুনিক এবং নিরাপদ ওষুধ  লিনাগ্লিপটিন ও এম্পাগ্লিফ্লোজিন এর কম্বিনেশন। 

বিশ্বজুড়ে ওষুধটি ডায়াবেটিস ও হ্নদরোগ রোগের চিকিৎসায় নিরাপদ ও যুগান্তকারী ওষুধ হিসেবে বহুল ব্যবহৃত হচ্ছে। কারণ, এটি ব্যবহার করার ফলে হঠাৎ করে রক্তে গ্লুকোজের মাত্রা কমে যাওয়ার সম্ভাবনা নেই। ফলে, ডায়াবেটিস চিকিৎসার ক্ষেত্রে প্রধান অন্তরায় দূর হয়েছে বলে মনে করছেন কর্তৃপক্ষ।

ওষুধটির দুটি মাত্রা রয়েছে। যথা-লিনাট্যাব-ই ৫/১০ এবং লিনাট্যাব-ই ৫/২৫। সর্বসাধারণের ব্যবহার উপযোগী করতে এই ওষুধটি ইনসেপ্টা খুবই সুলভমূল্যে বাজারজাত করছে। প্রতিটি ট্যাবলেটের দাম হচ্ছে, যথাক্রমে ৩০ টাকা ও ৪৫ টাকা।

গত ১১ এপ্রিল জাতীয় অধ্যাপক এ কে আজাদ খান এর উপস্থিতিতে বাংলাদেশ ইনস্টিটিউট অব হেলথ্ সাইন্স (বিআইএইচএস)-এ ওষুধটির মোড়ক উন্মোচন করা হয়।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
প্রথম বিমসটেক স্বাস্থ্যমন্ত্রীদের সম্মেলন

চিকিৎসা ও ওষুধ খাতে সহযোগিতা বাড়াতে একমত বাংলাদেশ-শ্রীলঙ্কা

প্রথম বিমসটেক স্বাস্থ্যমন্ত্রীদের সম্মেলন

চিকিৎসা ও ওষুধ খাতে সহযোগিতা বাড়াতে একমত বাংলাদেশ-শ্রীলঙ্কা

  এই বিভাগের সর্বাধিক পঠিত