০৭ মে, ২০২৩ ১০:০৩ এএম

ডেন্টাল ভর্তিতে প্রথম রাজশাহী কলেজের অর্থী ঘোষ

ডেন্টাল ভর্তিতে প্রথম রাজশাহী কলেজের অর্থী ঘোষ
অর্থী ঘোষ।

মেডিভয়েস রিপোর্ট: দেশের সরকারি-বেসরকারি ডেন্টাল কলেজের ২০২২-২০২৩ শিক্ষাবর্ষ বিডিএস বা ডেন্টাল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে জাতীয় মেধায় প্রথম স্থান অর্জন করেছেন রাজশাহী কলেজের শিক্ষার্থী অর্থী ঘোষ।

শনিবার (৬ মে) সন্ধ্যায় স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের চিকিৎসা শিক্ষা বিভাগের পরিচালক ডা. মুজতাহিদ মুহাম্মদ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

জানা গেছে, অর্থী ঘোষ এর আগে এমবিবিএস ভর্তি পরীক্ষার (২০২২-২৩ সেশন) ফলাফলে জাতীয় মেধায় ১১৬তম স্থান অর্জন করেছিলেন। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজের ভর্তি হয়েছেন।

ফল ঘোষণার বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল কর্তৃক প্রণীত নীতিমালার শর্তানুযায়ী লিখিত পরীক্ষায় প্রাপ্ত নম্বর ও এসএসসি বা সমমান এবং এইচএসসি বা সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ থেকে প্রাপ্ত নম্বর যোগ করে অর্জিত স্কোরের ভিত্তিতে মেধা, পছন্দক্রম, কোটা অনুযায়ী ৫৪৫জন পরীক্ষার্থীদেরকে একটি সরকারি ডেন্টাল কলেজ ও আটটি মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিটসমূহ ভর্তির জন্য প্রাথমিকভাবে নির্বাচিত করা হলো।

এতে আরও বলা হয়, আগামী ২৩ মে থেকে ২৮ পর্যন্ত ২০২৩ পর্যন্ত নির্বাচিত ভর্তিচ্ছুক শিক্ষার্থীদের অফিস চলাকালীন সময়ে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হবে। আবেদনপত্রে উল্লেখিত তথ্যাদির স্বপক্ষে পরীক্ষার্থী কর্তৃক প্রামাণ প্রদানে ব্যর্থ হলে বা প্রদানকৃত তথ্য অসত্য বলে প্রতীয়মান হলে যে কোন সময় তার ভর্তি বাতিলপূর্বখ আইনানুগ ব্যবস্থাগ্রহণ করা হবে। ভর্তি পরীক্ষার প্রকাশিত ফলের উপর বিধিসম্মত যে কোন পরিবর্তন কেন্দ্রীয় ভর্তি কমিটি সংরক্ষণ করে।

প্রসঙ্গত, এর আগে শুক্রবার (৫ মে) সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত রাজধানীর পাঁচটি কেন্দ্রসহ দেশের মোট ১২টি কেন্দ্রের ১৬টি ভেন্যুতে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। মাত্র ৫৪৫টি আসনের বিপরীতে ৩৭ হাজারেরও বেশি শিক্ষার্থী পরীক্ষা দেন, অর্থাৎ প্রতি সিটের পেছনে ৬৮ শিক্ষার্থীকে লড়াই করতে হয়েছে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : ডেন্টাল
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক