১৬ মার্চ, ২০২৫ ০৪:৩৬ পিএম

সাত দাবিতে এনডিএফ ডেন্টাল বিভাগের স্বাস্থ্য অধিদপ্তরে স্মারকলিপি প্রদান

সাত দাবিতে এনডিএফ ডেন্টাল বিভাগের স্বাস্থ্য অধিদপ্তরে স্মারকলিপি প্রদান
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: প্রতি ৫০ হাজার জনগোষ্ঠীর বিপরীতে একজন ডেন্টাল সার্জনের পদ সৃষ্টিসহ সাত দাবিতে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর বরাবার স্মারকলিপি প্রদান করেন ন্যাশনাল ডক্টরস ফোরামের (এনডিএফ) ডেন্টাল বিভাগ। রোববার (১৬ মার্চ) সংগঠনের ডেন্টাল বিভাগের সভাপতি অধ্যাপক ডা. মো. নুরুল আমিন এবং সেক্রেটারী ডা. মো. মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতসহ স্মারকলিপি দেন ডেন্টাল বিভাগের একটি দল।

স্মারকলিপিতে বলা হয়, ‘১৮ কোটি জনসংখ্যার বাংলাদেশ একটি স্বল্পোন্নত দেশ। এ দেশের বেশিরভাগ মানুষ দাঁতের নানাবিধ রোগে ভুগছেন। সাম্প্রতিক বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির (বিএমইউ) গবেষণায় দেখা যায় বাংলাদেশে মুখ ও মুখ গহব্বর ক্যান্সারে আক্রান্তের হার দ্বিতীয় সর্বোচ্চ। দাঁত ও মুখের ক্যান্সারের বেসরকারি চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল। অথচ একজন ডেন্টাল সার্জন প্রাথমিক ভাবে রোগ নির্নয় ও চিকিৎসা প্রদান করতে পারলে এটি প্রতিরোধ করা অনেকাংশে সম্ভব। দুঃখজনক বিষয় হচ্ছে দেশের সরকারি হাসপাতাল গুলোতে ডেন্টাল সার্জনের সংখা অত্যন্ত নগন্য।’

এতে আরও বলা হয়, ‘বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, সাড়ে সাত হাজার জনগোষ্ঠীর বিপরীতে একজন ডেন্টাল সার্জন প্রয়োজন। অথচ উপজেলায় ৩-৪ লাখ মানুষের বিপরীতে উপজেলার ৩১, ৫০ ও ১০০ বেডের হাসপাতাল গুলোতে ডেন্টাল সার্জনের পদ মাত্র ১ টি! ১০ বেড, ২০ বেডের হাসপাতাল গুলোতে ডেন্টাল সার্জনের কোন পদ নেই। দুর্ভাগ্যজনক এ অবস্থা অন্যান্য পর্যায়ের হাসপাতাল গুলোতেও বিদ্যমান। ফলশ্রুতিতে দেশের বেশিরভাগ মানুষ সরকারি ভাবে মুখ ও দাঁতের স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন এবং হাতুড়ে চিকিৎসকের শরনাপন্ন হতে বাধ্য হচ্ছে। এমতবস্থায় দেশের মানুষের মুখ ও দাঁতের স্বাস্থ্য সেবা, মুখের ক্যান্সার প্রাথমিক ভাবে নির্ণয়, দুর্ঘটনায় মুখমন্ডলের সুচিকিৎসা নিশ্চিতে ন্যাশনাল ডক্টরস ফোরাম, ডেন্টাল বিভাগ নিম্ন লিখিত দাবি পেশ করছে।’

দাবিগুলো হলো—

১. ১০ শয্যা, ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ডেন্টাল সার্জন পদ সৃষ্টিসহ জেলা, উপজেলা পর্যায়ে প্রতি ৫০ হাজার জনগোষ্ঠীর বিপরীতে একজন সহকারী ডেন্টাল সার্জনের পদ সৃষ্টি করতে হবে। (বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে ৭,৫০০ জনে ১ জন ডেন্টাল সার্জন প্রয়োজন)

২. আসন্ন বিশেষ বিসিএসে ৫০০ টি পদে সহকারী ডেন্টাল সার্জন নিয়োগের ব্যবস্থা গ্রহণ করতে হবে। একই সাথে বিসিএসসহ অন্যান্য নিয়োগ পরীক্ষায় ডাক্তারদের আবেদনের বয়সসীমা ৩২ বছর থেকে ৩৪ বছরে উন্নীত করতে হবে।

৩. উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সমূহে উপজেলা পর্যায়ে ৬ষ্ঠ গ্রেডের ৩টি জুনিয়র কনসালটেন্ট (বিষয়ভিত্তিক) এবং ২টি ডেন্টাল সার্জন পদ সৃজন করতে হবে। জেলা পর্যায়ে ৬ষ্ঠ গ্রেডের পাঁচটি জুনিয়র ডেন্টাল কনসালটেন্ট (বিষয়ভিত্তিক) এবং ৫ম গ্রেডের ৪টি সিনিয়র ডেন্টাল কনসালটেন্ট (বিষয়ভিত্তিক) পদসহ নবম গ্রেডের ১০ জন সহকারী ডেন্টাল সার্জনের পদ সৃজন করতে হবে।

৪. জনগণকে স্বল্পমূল্যে দত্ত সেবা প্রদান ও প্রাথমিক পর্যায়ে ওরাল ক্যান্সার সনাক্তের লক্ষ্যে ডেন্ট্রিস্ট্রিকে অপারেশনাল প্ল্যানের আওতায় আনতে হবে।

৫. জনগণের সঠিক ও নিরাপদ চিকিৎসা নিশ্চিতে বিডিএস ডিগ্রী ব্যতীত অন্য কেউ দন্ত চিকিৎসা প্রদান করতে পারবে না, তা নিশ্চিত করতে হবে।

৬. সরকারি-বেসরকারি সব ধরনের বিএসসি ইন ডেন্টাল টেকনোলজিস্ট কোর্স বন্ধ করে বিএসসি ইন ডেন্টাল ল্যাব টেকনোলজি কোর্স চালু করতে হবে।

৭. বিএসসি ইন ডেন্টাল টেকনোলজিস্ট এবং ডিপ্লোমা ইন ডেন্টাল টেকনোলজিস্টদের প্রাইভেট প্র্যাক্টিসের অনুমতি প্রদানের চক্রান্ত বন্ধ করতে হবে। একই সাথে চলমান রিট মামলার (সিভিল আপীল 60/2017, ২৫০১,৩০৮৫/১৮,৫৯০/২৫) নিষ্পত্তি করতে হবে।

এসএইচবি/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : ন্যাশনাল ডক্টরস ফোরাম
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

  এই বিভাগের সর্বাধিক পঠিত