১৬ মার্চ, ২০২৫ ০২:৪৪ পিএম

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ক্লিনিক্যাল বায়োকেমিস্টের ইফতার অনুষ্ঠিত

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ক্লিনিক্যাল বায়োকেমিস্টের ইফতার অনুষ্ঠিত
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ক্লিনিক্যাল বায়োকেমিস্টের (বিএসিবি) ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের ক্যাল গ্যালারিতে বায়োকেমিস্ট্রি ডিপার্টমেন্ট এ ইফতার মাহফিলের আয়োজন করেন।

এতে উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের আহ্বায়ক মাহবুবুর রহমান, যুগ্ম আহবায়ক মো. শফিকুর রহমান ও ফাতেমা খান মজলিশসহ এডহক কমিটির সদস্যবৃন্দ, সাধারণ সদস্যবৃন্দ এবং বিশিষ্ট উপদেষ্টাবৃন্দ।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রো-ভিসি ড. সোহেল আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকিউলার বায়োলজি বিভাগের চেয়ারম্যান ড. এনামুল হক ও সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. ইয়ারুল কবির প্রমূখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ক্লিনিক্যাল বায়োকেমিস্ট ভবিষ্যতেও একতা ও সহযোগিতার মাধ্যমে দেশের স্বাস্থ্যসেবা ও গবেষণা খাতকে আরও সমৃদ্ধ করার লক্ষ্যে কাজ করে যাবে। এছাড়া সংগঠনের অগ্রগতির জন্য সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। 

এমআই/ 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

  এই বিভাগের সর্বাধিক পঠিত