০১ এপ্রিল, ২০২৬ ০৩:৫৭ পিএম

বক্ষব্যাধি হাসপাতালের বহির্বিভাগে বিশেষায়িত ক্লিনিক সেবা চালু

বক্ষব্যাধি হাসপাতালের বহির্বিভাগে বিশেষায়িত ক্লিনিক সেবা চালু
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের বহির্বিভাগে নতুন করে বিশেষায়িত ক্লিনিক সেবা চালু করা হয়েছে। এই বিশেষায়িত ক্লিনিক সেবার মধ্যে স্লিপ ডিসঅর্ডার, ধূমপান নিরোধক সহায়তা, ডিপিএলডির রোগীরা আরও সহজে নির্দিষ্ট সেবা পাবেন, যা তাদের চিকিৎসার মান আরও উন্নত করবে।

আজ বুধবার (১ এপ্রিল) হাসপাতালের নবনিযুক্ত পরিচালক ডা. গোলাম সারওয়ার লিয়াকত হোসেন ভূঁইয়া কেক কেটে ক্লিনিক সেবার উদ্বোধন ঘোষণা করেন।

এ সময় জানানো হয়, প্রতি মঙ্গলবার সকাল ১১টা থেকে ডিপিএলডি ক্লিনিক, প্রতি মাসের ১ম ও ৩য় বুধবার স্লিপ ডিসঅর্ডার ক্লিনিক এবং ২য় ও ৪র্থ বুধবার ধূমপান নিরোধক সহায়তা ক্লিনিক পরিচালিত হবে। এই সেবা শুরু হওয়ায় রোগীরা তাদের বিশেষায়িত চিকিৎসা আরও সহজে এবং সুবিধাজনকভাবে পেতে পারবেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাসপাতালের পরিচালক ও ডেপুটি ডিরেক্টর ডা. আব্দুল্লাহ আল মেহেদী, রেসিডেন্ট ফিজিশিয়ান সহকারী অধ্যাপক ডা. মো. মুস্তাফিজুর রহমানসহ সকল বিভাগীয় প্রধান এবং হাসপাতালের চিকিৎসক ও কর্মচারীবৃন্দ।

উদ্বোধনী অনুষ্ঠানে স্লিপ ডিসঅর্ডার বা ঘুমের মধ্যে নিঃশ্বাসের সমস্যায় আক্রান্ত এক রোগীকে চিকিৎসা সেবা প্রদান করা হয়, যা কার্যক্রমের শুভ সূচনা হিসেবে বিবেচিত হয়।

এই নতুন উদ্যোগের মাধ্যমে, রোগীরা বিশেষায়িত সেবা সহজে গ্রহণ করতে পারবেন, যা তাদের চিকিৎসা প্রক্রিয়াকে আরও সহজ এবং দ্রুততর করবে।

এমআই/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

  এই বিভাগের সর্বাধিক পঠিত