০১ এপ্রিল, ২০২৬ ০২:১১ পিএম

বক্ষব্যাধি হাসপাতালের পরিচালক হলেন ডা. গোলাম সারওয়ার

বক্ষব্যাধি হাসপাতালের পরিচালক হলেন ডা. গোলাম সারওয়ার
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক হিসেবে চুক্তিভিভিক নিয়োগ পেয়েছেন ডা. গোলাম সারওয়ার লিয়াকত হোসেন ভূঁইয়া। 

মংগলবার (৩১ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার উপসচিব মো. গোলাম রাব্বানী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘সরকারি চাকরি আইন, ২০১৮ এর ধারা ৪৯ অনুযায়ী ডা. গোলাম সারওয়ার লিয়াকত হোসেন ভূঁইয়াকে তাঁর অবসর-উত্তর ছুটি এবং সংশ্লিষ্ট সকল সুবিধাদি স্থগিত করে, এবং অন্য কোনো পেশা, ব্যবসা বা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান অথবা সংগঠনের সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো’

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, ‘পরিচালক নিয়োগ মেয়াদ ০১ (এক) বছর, যা যোগদানের তারিখ হতে কার্যকর হবে।’

এই নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে। জনস্বার্থে এ আদেশ জারি করা হলো বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

প্রজ্ঞাপন দেখতে ক্লিক করুন

প্রসঙ্গত, নবনিযুক্ত পরিচালক ড. গোলাম সারওয়ার লিয়াকত হোসেন ভূঁইয়া ন্যাশনাল ইনস্টিটিউট অব ডিজিজেস অব দ্য চেস্ট অ্যান্ড হসপিটালের (এনআইডিসিএইচ) অ্যাসোসিয়েট প্রফেসর এবং দ্য চেস্ট অ্যান্ড হার্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করছেন।

এমআই/এমইউ

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত