১৩ এপ্রিল, ২০২৩ ০৪:৩৫ পিএম

সোহরাওয়ার্দী উদ্যানে ডা. জাফরুল্লাহর জানাজা সম্পন্ন

সোহরাওয়ার্দী উদ্যানে ডা. জাফরুল্লাহর জানাজা সম্পন্ন
আজ বিকেল ৪টায় গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতাল প্রাঙ্গণে চতুর্থ জানাজা হওয়ার কথা রয়েছে।

মেডিভয়েস রিপোর্ট: রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি, বীর মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরীর তৃতীয় জানাজা নামাজ সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) দুপুরে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে তার এই নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এর আগে, তার প্রথম ও দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয় যথাক্রমে ধানমন্ডি ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণে।

আজ সকাল ১০টা ৫ মিনিটে তার মরদেহ বারডেম হাসপাতালের হিমঘর থেকে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে আনা হয়। শহীদ মিনারে সর্বস্তরের মানুষসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে কফিনে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানানো হয়। পরে দুপুর ২টা ৪০ মিনিটের দিকে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার নামাজ পড়ান ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদের খতিব সৈয়দ এমদাদ উদ্দিন।

এছাড়া বিকেল ৪টায় গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতাল প্রাঙ্গণে চতুর্থ জানাজা হওয়ার কথা রয়েছে। আগামীকাল শুক্রবার সকাল ১০টায় শ্রদ্ধা নিবেদনের জন্য মরদেহ নেওয়া হবে সাভারের গণস্বাস্থ্য কেন্দ্রে। জুমার নামাজ শেষে সেখানে জানাজা হবে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : ডা. জাফরুল্লাহ চৌধুরী
মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক