২০ এপ্রিল, ২০২৩ ০৫:২০ পিএম

ডা. জাফরুল্লাহ চৌধুরীর স্মরণে গণস্বাস্থ্য কেন্দ্রে দোয়া মাহফিল

ডা. জাফরুল্লাহ চৌধুরীর স্মরণে গণস্বাস্থ্য কেন্দ্রে দোয়া মাহফিল
দোয়া মাহফিল পরিচালনা করেন ধানমন্ডি ৪/এ রোডের আল আসকা মসজিদের সহকারী ইমাম মাওলানা আনিসুর রহমান।

মেডিভয়েস রিপোর্ট: গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীর স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ এপ্রিল) ডা. জাফরুল্লাহ চৌধুরীর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে গণস্বাস্থ্য কেন্দ্রের সকল উপকেন্দ্র ও সাভার, ধানমন্ডি গণস্বাস্থ্য নগর হাসপাতালসহ দেশব্যাপী দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত গণস্বাস্থ্য নগর হাসপাতালের দোয়া মাহফিলে ডা. জাফরুল্লাহ চৌধুরীর স্মরণে দোয়া ও বিশেষ মোনাজাত করা হয়। বাদ আছর অনুষ্ঠিত এ দোয়া মাহফিল গণস্বাস্থ্য নগর হাসপাতালের ৬ষ্ঠ তলার মেজর এটিএম হায়দার বীর উত্তম মিলনায়তনে আয়োজন করা হয়।ৎ

দোয়া মাহফিল পরিচালনা করেন ধানমন্ডি ৪/এ রোডের আল আসকা মসজিদের সহকারী ইমাম মাওলানা আনিসুর রহমান। দোয়া মাহফিল ও মোনাজাতের পর ইফতারের ব্যবস্থা করা হয়।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন- গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. আবুল কাশেম চৌধুরী, মরহুম ডা. জাফরুল্লাহ চৌধুরীর একমাত্র কন্যা বৃষ্টি চৌধুরী, একমাত্র ছেলে বারিশ হাসান চৌধুরী, ভাই বোনের মধ্যে উপস্থিত ছিলেন কর্নেল (অব.) নাসির উদ্দিন চৌধুরী, সাবেক রাষ্ট্রদূত নাজিমউল্লাহ চৌধুরী, বোন অধ্যাপক আলেয়া চৌধুরী, খালেদা মোরর্শেদ মিনু, সেলিনা চৌধুরী মিলি, ডা. জাফরুল্লাহ চৌধুরীর প্রধান চিকিৎসক অধ্যাপক ব্রি. জেনারেল ডা. মামুন মোস্তাফী (অব.), অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, অধ্যাপক ডা. সৈয়দ মেজবাহ উদ্দীন, অধ্যাপক ডা. এনামুল হক, অধ্যাপক ডা. আক্রাম হোসেন, গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডা. মুহিব উল্লাহ খোন্দকার, ডায়ালাইসিস সেন্টারের পরিচালক ডা. ব্রি. জেনারেল (অব.) মহশীন উদ্দিন আহম্মেদ, নগর হাসপাতালের পরিচালক অধ্যাপক বদরুল হক, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রেস উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টু, অধ্যাপক ডা. শাহরিয়ার সাবেত, পরিচালক অধ্যাপক ডা. শওকত আরমান, অধ্যাপক ডা. কোরাইশী, চিকৎসক, পেরামেডিক, স্বাস্থ্য কর্মীসহ সকল স্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

এছাড়াও সাভারে গণস্বাস্থ্য কেন্দ্রের দোয়া মাহফিলটি গণস্বাস্থ্য কেন্দ্রের পিএইচএ ভবনের হল রুমে বাদ আছর অনুষ্ঠিত হয়। উক্ত দোয়া মাহফিলে ডা. জাফরুল্লাহ চৌধুরীর বিদেহী মাগফেরাত কামনা করে দোয়া ও বিশেষ মোনাজাত করা হয়।

এসময় উপস্থিত ছিলেন- গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন অধ্যাপক আলতাফুন্নেছা, ট্রাস্টি সন্ধ্যা রায়, গণস্বাস্থ্য কেন্দ্রের নির্বাহী প্রধান ডা. মনজুর কাদের আহমেদ, চিকিৎসক, পেরামেডিক, স্বাস্থ্য কর্মীসহ কর্মকর্তা, কর্মচারীবৃন্দ।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক