১৩ এপ্রিল, ২০২৩ ১২:৩৫ পিএম
চিকিৎসাসেবার আমূল পরিবর্তনের পথিকৃৎ ডা. জাফরুল্লাহ: পরিকল্পনামন্ত্রী
দেশের চিকিৎসা খাতের উন্নয়নে তার অবদান গুরুত্বপূর্ণ।
মেডিভয়েস রিপোর্ট: পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, বর্তমানে চিকিৎসাসেবার যে আমূল পরিবর্তন দেখছি তার পথিকৃৎ ডা. জাফরুল্লাহ চৌধুরী ৷ দেশের চিকিৎসা খাতের উন্নয়নে তার অবদান গুরুত্বপূর্ণ।
আজ বৃহস্পতিবার (১৩ এপ্রিল) কেন্দ্রীয় শহীদ মিনারে ডা. জাফরুল্লাহ চৌধুরীর মরদেহে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।
পরিকল্পনামন্ত্রী বলেন, আমি তাকে দীর্ঘদিন ধরে চিনি। তার পরিবার এবং ভাইবোনদের সঙ্গে আমার পরিচয় আছে। এ সুবাদে তিনি আমাকে স্নেহ করতেন। ছোটভাইয়ের মতো ডাকতেন। তার প্রতি অসীম শ্রদ্ধা। এ বীর সন্তানকে নিয়ে জাতির গর্ব করার অনেক কিছুই আছে।
তিনি বলেন, ডা. জাফরুল্লাহ শুধু একজন বীর মুক্তিযোদ্ধাই নন, বরং একজন আদর্শ মানুষ ছিলেন। তিনি ছিলেন সাধারণ মানুষের চিকিৎসক। একজন সাহসী বীর যোদ্ধার পাশাপাশি একজন খাঁটি বাঙালিও ছিলেন তিনি।
মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ঘটনা প্রবাহ : ডা. জাফরুল্লাহ চৌধুরী
-
০৫ মার্চ, ২০২৬
-
২৩ অগাস্ট, ২০২৫
-
১১ জানুয়ারী, ২০২৫
-
২৭ এপ্রিল, ২০২৩
-
২০ এপ্রিল, ২০২৩
-
১৪ এপ্রিল, ২০২৩
-
১৩ এপ্রিল, ২০২৩
-
১২ এপ্রিল, ২০২৩
-
১১ এপ্রিল, ২০২৩
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন
প্যারিসে জলবায়ু সংক্রান্ত কৌশলগত সভা
জলবায়ু-সহনশীল ও স্বল্প-কার্বন নিঃসরণকারী স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলছে বাংলাদেশ
প্যারিসে জলবায়ু সংক্রান্ত কৌশলগত সভা
জলবায়ু-সহনশীল ও স্বল্প-কার্বন নিঃসরণকারী স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলছে বাংলাদেশ
প্যারিসে জলবায়ু সংক্রান্ত কৌশলগত সভা
জলবায়ু-সহনশীল ও স্বল্প-কার্বন নিঃসরণকারী স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলছে বাংলাদেশ
আপিল বিভাগের রায়
প্র্যাকটিস করতে পারবেন না ডেন্টাল টেকনোলজিস্টরা
এই বিভাগের সর্বাধিক পঠিত