০৮ এপ্রিল, ২০২৩ ০৯:১০ পিএম

রেসিডেন্টদের ভাতা ৪০ হাজার টাকা করার দাবি: সহযোগিতার আশ্বাস বিএসএমএমইউ ভিসির

রেসিডেন্টদের ভাতা ৪০ হাজার টাকা করার দাবি: সহযোগিতার আশ্বাস বিএসএমএমইউ ভিসির
অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ। ফাইল ছবি

মেডিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) এবং এর অধিভুক্ত প্রতিষ্ঠানগুলোর রেসিডেন্ট চিকিৎসকদের ভাতা ২০ হাজার টাকা থেকে ৪০ হাজার টাকায় উন্নীত করার দাবিতে আন্দোলন করেছেন রেসিডেন্টরা।

আজ শনিবার (৮ এপ্রিল) সকালে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিশ্ববিদ্যালয় চত্বরে এসে জড়ো হন রেসিডেন্ট চিকিৎসকরা। পরে তারা দাবি-দাওয়া তুলে ধরে বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদের কাছে। এ সময় রেসিডেন্টদের দাবি পূরণে সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন তিনি।

আন্দোলনরত রেসিডেন্ট চিকিৎসকরা জানান, বর্তমান বাস্তবতায় ২০ হাজার টাকা ভাতা খুবই কম, যা দিয়ে তাদের জীবন ধারণ করা খুবই কষ্ট হয়ে যাচ্ছে। আগে ২০ হাজার টাকা দিয়ে চলা যেত, এখন দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে চলা যায় না।

তারা আরও বলেন, কোর্সের নাম রেসিডেন্সি। সবার জন্য রেসিডেন্সির ব্যবস্থা করতে হবে। পরীক্ষার ফি ইতিমধ্যে দ্বিগুণ করা হয়েছে। যেই বাস্তবতায় পরীক্ষার ফি দ্বিগুণ করা হয়েছে, সেই বাস্তবতায় রেসিডেন্সির ভাতা দ্বিগুণ চাই।

অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ বলেন, ‘তোমাদের চাওয়ার আগেই এটা আমার চাওয়া। এই বিশ্ববিদ্যালয়ে স্বাস্থ্যমন্ত্রী আসার সঙ্গে সঙ্গে তোমাদের স্বাক্ষরিত বিবৃতিসহ তাঁর সঙ্গে দেখা করবো। তোমাদের ভাতা বাড়াতে যা যা করণীয় আমরা করবো। আশা করি, এখন তোমরা যার যার কাজে ফিরে যাবে।’ 

এসএএস/এমইউ

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : বিএসএমএমইউ
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক