চিকিৎসককে মারধর
তদন্তের নামে ঘটনা ভিন্ন খাতে নিলে কঠোর আন্দোলন: খুলনা বিএমএ
মেডিভয়েস রিপোর্ট: অপারেশন থিয়েটারে অধ্যাপক ডা. নিশাত আবদুল্লাহকে পুলিশের মারধরের ঘটনা তদন্তের নামে ভিন্ন খাতে প্রবাহিত হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) খুলনা শাখা।
বুধবার (৫ এপ্রিল) বিএমএ খুলনা শাখার সভাপতি ডা. শেখ বাহারুল আলম ও সাধারণ সম্পাদক ডা. মো. নিয়াজ মুস্তাফি চৌধুরী স্বাক্ষরিত স্বরাষ্ট্রমন্ত্রীকে দেওয়া এক চিঠিতে এ কথা বলেন তারা।
আজ শনিবার (৮ এপ্রিল) রাতে খুলনা শাখা বিএমএ’র সভাপতি ডা. শেখ বাহারুল আলম মেডিভয়েসকে এ তথ্য নিশ্চিত করেছেন।
চিঠিতে অধ্যাপক ডা. নিশাত আবদুল্লাহকে পুলিশের মারধরের ঘটনায় খুলনা বিএমএ-কে পাশ কাটিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্ত কমিটি গঠনকে ‘নাটক’ আখ্যায়িত করেছে সংগঠনটি।
এতে বলা হয়েছে, খুলনা বিএমএ-কে পাশ কাটিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্ত কার্যক্রম ভিন্ন খাতে প্রবাহিত হলে আগামীতে চিকিৎসকদের কঠোর কর্মসূচি ছাড়া উপায় নেই।
সংগঠনটির নেতাদের অভিযোগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কাদের নিয়ে কমিটি করেছে, কতজস সদস্য, তদন্ত প্রতিবেদন কবে দেওয়া হবে—এসব কিছুই জানেন না তারা।
প্রসঙ্গত, গত ২৫ ফেব্রুয়ারি খুলনার শেখপাড়া এলাকার হক নার্সিং হোমের অপারেশন থিয়েটারে ঢুকে পুলিশের এএসআই নাঈম (সাতক্ষীরা সদরে কর্মরত) ও তার সঙ্গীরা ডা. শেখ নিশাত আবদুল্লাহকে মারধর করেন। এ ছাড়া অপারেশন থিয়েটারে ভাঙচুর চালায় তারা। এক মাস আগে অপারেশন করা রোগীর জটিলতার কথা বলে তারা এ হামলা চালায়। এ ঘটনায় ডা. নিশাত সোনাডাঙ্গা থানায় মামলা করেন। পরে আসামিদের গ্রেপ্তার করে বিচার প্রক্রিয়া শুরুর দাবিতে বিএমএ খুলনা কর্মবিরতি পালন করেন। প্রশাসনের আশ্বাসে কর্মসূচি স্থগিত করে।
-
১৬ মে, ২০২৬
হার্ট অ্যাটাকের রোগীর মৃত্যুর জের
শরীয়তপুরে রোগীর স্বজনদের সংঘবদ্ধ হামলায় জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে চিকিৎসক
-
২১ এপ্রিল, ২০২৬
দোষীদের গ্রেপ্তার ও শাস্তি দাবি
ক্যান্সার হাসপাতালের উপ পরিচালককে কুপিয়ে জখম: ড্যাবের নিন্দা ও প্রতিবাদ
-
১৬ ফেব্রুয়ারী, ২০২৬