ওষুধ দিয়ে সাকিবের ক্যান্সার ফাউন্ডেশনকে সহায়তার আশ্বাস পাপনের
মেডিভয়েস রিপোর্ট: দরিদ্র রোগীদের চিকিৎসাসেবা দেওয়ার লক্ষ্যে ‘সাকিব আল হাসান ক্যান্সার ফাউন্ডেশন’ প্রতিষ্ঠা করেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। আজ শুক্রবার (২৪ মার্চ) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে নিজের ৩৬তম জন্মদিনে প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের এ অধিনায়ক।
সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হোসেন পাপন। নিজের বক্তব্যে পাপন বলেন, ‘ক্যান্সার হলেই যে মারা যাবে, জীবন শেষ। এমন জিনিস এখন কিন্তু আগের মতো নেই। আমরা যদি সঠিক চিকিৎসা করতে পারি, অনেকে বেঁচে আছি। অন্তত বেশিদিন বাঁচতে পারব।’
তিনি বলেন, ‘যত তাড়াতাড়ি ক্যান্সার ধরা পড়বে, তত তাড়াতাড়ি সেই মানুষটাকে আমরা সুস্থ করতে পারব। প্রথম কথা হচ্ছে সচেতনতা, আর যেটার সঙ্গে সাকিবের নাম আছে। সচেতনতা তৈরির জন্য এর চেয়ে ভালো কিছু তো আর হতে পারে না। বাংলাদেশে সাকিবের নাম শুনলেই... সচেতনতা কর্মসূচি সফল করার জন্য অবশ্যই এটা একটা ইতিবাচক দিক।’
সাকিবের ক্যান্সার ফাউন্ডেশনকে ওষুধ দিয়ে সহায়তার ব্যাপারে আশ্বাস দিয়ে পাপন বলেন, ‘আমি শুধু এটুকু বলব সাকিবের এই উদ্যোগটা একটা মহতী উদ্যোগ। অবশ্যই আমাদের সাহায্য থাকবে যেকোনো সময়, যেখানে যা লাগে। একটা সুবিধা আছে, আমি আবার ওষুধ শিল্প সমিতির সভাপতি। অবশ্যই ফার্মাসিউটিক্যালস কম্পানি যারা ওষুধ বানাচ্ছি বাংলাদেশে, তারা এই প্রতিষ্ঠানকে যখন যা দরকার সাহায্য করবে। এ ব্যাপারে আমি কথা দিচ্ছি। আমার তরফ থেকে শুধু সাকিব না, এটার সঙ্গে যারা যারা জড়িত আছে, সবাইকে বলে রাখছি- পূর্ণ সমর্থন সবসময় পাবে।’
-
০১ ফেব্রুয়ারী, ২০২৫
-
১৩ নভেম্বর, ২০২৩
-
১৯ অক্টোবর, ২০২৩
-
২৪ মার্চ, ২০২৩
-
০৪ ফেব্রুয়ারী, ২০২১
-
১৩ অগাস্ট, ২০২০