০৪ ফেব্রুয়ারী, ২০২১ ০৫:২৫ পিএম

‘আট বিভাগে হবে ১০০০ শয্যার ক্যান্সার হাপসাতাল’

‘আট বিভাগে হবে ১০০০ শয্যার ক্যান্সার হাপসাতাল’
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: ক্যান্সার রোগীদের চিকিৎসা সেবা সহজতর করতে দেশের আট বিভাগে ক্যান্সার হাসপাতাল নির্মাণ করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। বিশ্ব ক্যানসার দিবস উপলক্ষে আজ বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) মহাখালীর জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে (এনআইসিআরএইচ) আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। 

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘দেশে দুই হাজার ৫০০ কোটি টাকা ব্যয়ে আট বিভাগে ক্যানসার হাসপাতাল তৈরি হচ্ছে। এর কার্যক্রম শুরু হয়ে গেছে। সেখানে ক্যানসারসহ হার্ট ও কিডনির চিকিৎসা ব্যবস্থাও থাকবে। এর ফলে অন্য বিভাগের রোগীদের চিকিৎসার জন্য কষ্ট করে ঢাকায় আসতে হবে না।’

তিনি আরও বলেন, ‘ক্যানসার চিকিৎসা ব্যয়বহুল। এর জন্য এতো লোক ঢাকায় আসে, দীর্ঘসময় রোগীসহ তাদের স্বজনদের ঢাকায় থাকতে হয়। চিকিৎসার জন্য অনেক সময় লাগে। তাই হাসপাতালগুলো তৈরি হয়ে গেলে অন্য বিভাগের লোকদের কষ্ট করে আসতে হবে না। আটটি হাসপাতালে প্রায় ১০০০ বেড হবে। এতে অনেকাংশে এই রোগের চিকিৎসা পেতে মানুষের কষ্ট দূর হবে। সেজন্য আমাদের চেষ্টা চলছে।’

সভায় বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য সেবা বিভাগের সচিব আবদুল মান্নান, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের অতিরিক্ত সচিব শাহ আলম, বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের (বিএমএ) মোস্তফা জালাল মহিউদ্দিন, স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) সভাপতি অধ্যাপক ডা. এম. ইকবাল আর্সলান, মহাসচিব অধ্যাপক ডা. এম এ আজিজ ও আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা বক্তব্য দেন।

এনআইসিআরএইচ’র পরিচালক অধ্যাপক ডা. কাজী মুশতাক হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে ক্যানসার দিবসের প্রবন্ধ উপস্থাপন করেন অনকোলজিস্ট ডা. রওশন আরা বেগম। এর আগে হাসপাতালের ব্র্যাকিথেরাপি ও সিটি সিমুলেটর মেশিন উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী। অনুষ্ঠান শেষে ক্যানসার রোগীদের মাঝে শুভেচ্ছা উপহার তুলে দেন তিনি। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : বিশ্ব ক্যানসার দিবস
বিএমইউতে এনডিএফের ‘সীরাহ কনফারেন্স’

চিকিৎসকদের পেশাগত জীবনে রাসূলের জীবনাদর্শ ধারণের আহ্বান

বিএমইউতে এনডিএফের ‘সীরাহ কনফারেন্স’

চিকিৎসকদের পেশাগত জীবনে রাসূলের জীবনাদর্শ ধারণের আহ্বান

মেডিভয়েস নিউজ রুম অনুষ্ঠানে পেশাজীবী নেতাদের মত

চিকিৎসকের নিরাপত্তায় নিহিত কার্যকর স্বাস্থ্যব্যবস্থা

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক