০৪ ফেব্রুয়ারী, ২০২১ ১০:৪৮ এএম

আজ বিশ্ব ক্যানসার দিবস

আজ বিশ্ব ক্যানসার দিবস
ছবি: সংগৃহীত

মেডিভয়েম ডেস্ক: আজ বৃহস্পতিবার (৪ ফেব্রুয়রি) ‘বিশ্ব ক্যানসার দিবস’। ‘আই এম অ্যান্ড আই উইল’ এই প্রতিপাদ্য নিয়ে সারা বিশ্বের মতো বাংলাদেশেও আজ পালিত হচ্ছে বিশ্ব ক্যানসার দিবস। প্রতি বছর এই দিনটি সুযোগ করে দেয় ক্যান্সারের বিরুদ্ধে যুদ্ধে সারা বিশ্বের মানুষকে একত্রিত হতে। ২০০৮ সালে প্রথম এ দিবস পালন শুরু করে ইন্টারন্যাশনাল ইউনিয়ন এগেইনেস্ট ক্যান্সার কন্ট্রোল (ইউআইসিসি)।

বিশ্ব ক্যান্সার দিবস সুযোগ করে দেয় গণমাধ্যম ও মানুষের অন্তরে ক্যান্সারের ভয়াবহ চিত্র গেঁথে দিতে। এ লক্ষ্যে ২০১৯-২০২১ এই তিন বছরের জন্য এই দিবসের প্রতিপাদ্য ‘আমি আছি, আমি থাকবো, ক্যান্সারের বিরুদ্ধে লড়াইয়ে’।

স্বাস্থ্য অধিদপ্তর তথ্যমতে দেশে শতকরা ৬৭ ভাগ মৃত্যুর কারণ ক্যানসার, হৃদরোগ, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপসহ নানা অসংক্রামক রোগ। চিকিৎসকদের মতে জনসচেতনতার অভাবেই ক্যান্সার প্রকোপ বাড়ছে। সচেতনাতার অভাবে সঠিক সময় চিকিৎসা না করতে পারায় মৃত্যুর মিছিল ক্রমেই দীর্ঘ হচ্ছে।
 
বিশ্ব স্বাস্থ্য সংস্থার অধিভূক্ত সংস্থা গ্লোবোক্যানের হিসাব অনুযায়ী বাংলাদেশে প্রতিবছর ১ লাখ ৫৬ হা্জার মানুষ নতুন করে ক্যান্সারে আক্রান্ত হয়। বছরে ক্যান্সারে মারা যায় ১ লাখ ৯ হাজার মানুষ।

সংস্থাটির তথ্যমতে, ২০১৮ সালে বিশ্বে ১ কোটি ৮০ লাখ ৭৮ হাজার ৯৫৭ জন ক্যান্সারে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মারা গেছেন ৯৫ লাখ ৫৫ হাজার ২৭ জন। তাঁদের মধ্যে ফুসফুস ক্যান্সারে ১৭ লাখ ৮১ হাজার ৭ জন মারা যান। যা মোট মৃত্যুর ১৮ দশমিক ৪ ভাগ। কোলোরেক্টাল ক্যানসারে আক্রান্ত হয়ে ৮ লাখ ৮০ হাজার ৭৯২ জন মৃত্যুবরণ করেছেন। যা মোট মৃত্যুর ৯ দশমিক ২ ভাগ।

পাকস্থলির ক্যান্সারে ৭ লাখ ৮২ হাজার ৬৮৫ জন। যা মোট মৃত্যুর ৮ দশমিক ২ ভাগ। লিভার ক্যান্সারে ৭ লাখ ৮১ হাজার ৬৩১ জন। যা মোট মৃত্যুর ৮ দশমিক ২ ভাগ। ব্রেস্ট ক্যান্সারে ৬ লাখ ২৬ হাজার ৬৭৯ জন। যা মোট মৃত্যুর ৬ দশমিক ৬ ভাগ।

এছাড়া খাদ্যনালির ক্যান্সারে ৫ লাখ ৮ হাজার ৫৮৫ জনের। যা মোট মৃত্যুর ৫ দশমিক ৩ ভাগ। প্যানক্রিয়াস ক্যান্সারে  ৪ লাখ ৩২ হাজার ২৪২ জন। যা মোট মৃত্যুর ৪ দশমিক ৫ ভাগ এবং অন্য ক্যান্সারে ৩৪ লাখ ২২ হাজার ৪১৭ জন মৃত্যুবরণ করেছে। যা মোট মৃত্যুর ৩৫ দশমিক ৮ ভাগ।

দিবসটি উপলক্ষে আজ জাতীয় ক্যানসার গবেষণা ইন্সটিটিউট ও হাসপাতাল, বাংলাদেশ ক্যানসার ফাউন্ডেশনসহ সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান রাজধানীর বিভিন্ন স্থানে শোভাযাত্রা, ক্যান্সারবিষয়ক পোস্টার ও ফেস্টুন প্রদর্শনী, আলোচনা-সভা, ক্যান্সার রোগী ও সারভাইবারদের নিয়ে নানা কর্মসূচি পালন করবে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক