০৪ ফেব্রুয়ারী, ২০২১ ০৪:২৬ পিএম

করোনায় একদিনে বিদায় আরও ১৩

করোনায় একদিনে বিদায় আরও ১৩

মেডিভয়েস রিপোর্ট: প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১৩ জনের মৃত্যু। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে আট হাজার ১৭৫ জনে। এ সময় আরও ৪৮৫ জনের দেহে ভাইরাসটি শনাক্ত করা হয়েছে। 

আজ বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ২০৬টি করোনা পরীক্ষাগারে ১৫ হাজার ২৭৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষা সংখ্যা দাঁড়িয়েছে ৩৭ লাখ ৮ হাজার ৯০৭টি। পরীক্ষায় আরও ৪৮৫ জনের দেহে করোনা শনাক্ত হয়েছেন। ফলে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল পাঁচ লাখ ৩৭ হাজার ৩০ জনে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, একদিনে মৃত ১৩ জনের মধ্যে পুরুষ আট জন ও নারী পাঁচজন। তাঁদের প্রত্যেকেই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। এ পর্যন্ত মৃতদের মধ্যে পুরুষ ছয় হাজার ১৯৬ জন পুরুষ (৭৫ দশমিক ৮০ ভাগ) ও নারী এক হাজার ৯৭৯ জন (২৪ দশমিক শূন্য ২০ ভাগ)।

এছাড়াও গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ৬১১ জন। এ নিয়ে মোট সুস্থের সংখ্যা দাঁড়াল চার লাখ ৮১ হাজার ৯১৭ জনে।

গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার তিন দশমিক শূন্য ১৮ ভাগ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৪ দশ‌মিক ৪৮ ভাগ এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৯ দশমিক শূন্য ৭৪ ভাগ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৫২ ভাগ।

প্রসঙ্গত, গত বছরের ডিসেম্বরে চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাস পৃথিবীজুড়ে মহামারীতে রূপ নেয়। ভাইরাসটিতে বিশ্বজুড়ে আক্রান্ত হয়েছেন প্রায় ১০ কোটি ৪৪ লাখের অধিক মানুষ। মৃতের সংখ্যা ২২ লাখ ৬৯ হাজারের অধিক। তবে এখন পর্যন্ত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন পাঁচ কোটি ৮০ লাখের অধিক মানুষ। বাংলাদেশে প্রথম করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়ে গত ৮ মার্চ। এরপর ১৮ মার্চ দেশে করোনায় প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
অনুপস্থিতি ও বেসরকারি হাসপাতালে মালিকানা

চাঁপাইনবাবগঞ্জে আট চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় মামলা

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক