১৯ অক্টোবর, ২০২৩ ১১:৩৭ এএম

গাজায় ইসরায়েলি হামলা: বন্ধের পথে একমাত্র ক্যান্সার হাসপাতাল

গাজায় ইসরায়েলি হামলা: বন্ধের পথে একমাত্র ক্যান্সার হাসপাতাল
ছবি আলজাজিরা।

মেডিভয়েস ডেস্ক: ইসরায়েলের হামলায় গাজায় তুরস্ক-ফিলিস্তিন ফ্রেন্ডশিপ ক্যান্সার হাসপাতাল বন্ধের পথে। ইতোমধ্যে হাসপাতালটি রেডিওলজির মতো কিছু সেবা বন্ধ করে দিয়েছে। জ্বালানি সংকটে দেওয়া যাচ্ছে না প্রয়োজনীয় চিকিৎসা।

গাজার নয় হাজার ক্যান্সার রোগী চিকিৎসার জন্য অন্য কোথাও যেতে পারছেন না। 

হাসপাতালের পরিচালক ডা. সুকেক সতর্ক করে বলেছেন, হাসপাতালের প্রয়োজনীয় সেবাগুলো চালু রাখার জন্য প্রয়োজনীয় জ্বালানীর পাশাপাশি কেমোথেরাপি চিকিৎসার জন্য ওষুধেরও সংকট চলছে।

তিনি বলেন, ‘আমরা অপরিহার্য সেবাগুলো দিতে চেষ্টা করছি। আর রেডিওলজিসহ রোগ নির্ণয়ে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা ইতোমধ্যে বন্ধ করা হয়েছে।’

ইসরায়েল অবরোধ দেওয়ায় হাসপাতালগুলো বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় পড়ে। যার ফলে অনেক ধরনের সেবা পাচ্ছেন না রোগীরা। চিকিৎসকরা জানিয়েছেন, এভাবে বিদ্যুৎ ও জ্বালানি সংকট চলতে থাকলে ক্যান্সার হাসপাতালটি দ্রুতই বন্ধ হয়ে যাবে।

এরআগে ১৭ অক্টোবর রাতে মধ্য ফিলিস্তিনের গাজায় আল–আহলি আরব নামের একটি হাসপাতালে ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েল। এ হামলায় ৫০০ মানুষের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। সূত্র- আলজাজিরা

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
অনুপস্থিতি ও বেসরকারি হাসপাতালে মালিকানা

চাঁপাইনবাবগঞ্জে আট চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় মামলা

  এই বিভাগের সর্বাধিক পঠিত
করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও
একদিনেই অবস্থান বদল বিশ্ব স্বাস্থ্য সংস্থার

করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও