নতুন আরও একটি বেসরকারি মেডিকেল কলেজের অনুমোদন
মেডিভয়েস রিপোর্ট: রাজধানীতে ‘ব্যারিস্টার রফিক-উল হক’ নামে প্রস্তাবিত একটি বেসরকারি মেডিকেল কলেজ স্থাপনের নীতিগত অনুমোদন দিয়েছে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
সোমবার (১৬ অক্টোবর) মন্ত্রণালয়ের চিকিৎসা শিক্ষা-২ শাখার উপসচিব মাহবুবা বিলকিস স্বাক্ষরিত এক নোটিসে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, ‘উপর্যুক্ত বিষয়ে স্মারকের পরিপ্রেক্ষিতে ঢাকার জুরাইনে বেসরকারি ব্যারিস্টার রফিক-উল হক মেডিকের কলেজ স্থাপানের নীতিগত অনুমোদন নির্দেশক্রমে প্রদান করা হলো। তবে একাডেমিক অনুমোদন গ্রহণের পূর্বে বেসরকারি ব্যারিস্টার রফিক-উল হক মেডিকেল কলেজ কর্তৃপক্ষকে নোটিসে উল্লেখিত বিষয়গুলো আবশ্যিকভাবে পালন করতে হবে।’
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বর্তমানে দেশে মোট ৩৭টি সরকারি ও ৭২টি বেসরকারি মেডিকেল কলেজ রয়েছে। নতুন আরেকটি বেসরকারি মেডিকেল কলেজের অনুমোদন দেওয়ায় এ সংখ্যা দাঁড়িয়েছে ৭৩টিতে। তবে শিক্ষার উপযুক্ত পরিবেশ নিশ্চিত না করায় বেসরকারি মেডিকেলের মধ্যে রংপুরে নর্দার্ন মেডিকেল, রাজশাহীর শাহ মাখদুম, রাজধানীর মোহাম্মদপুরে কেয়ার মেডিকেল ও সাভারের নাইটিংগেল মেডিকেল কলেজসহ মোট ৬ কলেজে ভর্তি কার্যক্রম স্থগিত রয়েছে।
সরকারি মেডিকেল কলেজের পাশাপাশি বাংলাদেশের স্বাস্থ্য শিক্ষা খাতে ব্যাপক ভূমিকা রেখে চলেছে বেসরকারি মেডিকেল কলেজগুলো। দেশের শিক্ষার্থী ছাড়াও এসব মেডিকেলে পড়াশোনা করছেন বিদেশি অনেক শিক্ষার্থী।
সরকারি মেডিকেল কলেজগুলোর মধ্যে ঢাকা বিভাগে ১১টি, চট্টগ্রাম বিভাগে ৬টি, রাজশাহী বিভাগে ৫টি, খুলনা বিভাগে ৫টি, ময়মনসিংহ বিভাগে ৩টি, সিলেট বিভাগে ৩টি, রংপুর বিভাগে ৩টি এবং বরিশাল বিভাগে ২টি মেডিকেল কলেজ অবস্থিত।
এ ছাড়াও নীলফামারীর সৈয়দপুরে রেলওয়ে মেডিকেল কলেজ নামে ৫০ আসনের আরও একটি চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনের সিদ্ধান্ত হয়েছে। এর সঙ্গে বিদ্যমান রেলওয়ে হাসপাতালকে ২৫০ শয্যায় উন্নীত করা হবে। সমন্বিত এ প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৭৫ মিলিয়ন মার্কিন ডলার।
২০১৩ সালে ১৪ আগস্ট নীতিগত অনুমোদন পাওয়া প্রকল্পটি রেলপথ মন্ত্রণালয়ে অধীনে পাবলিক প্রাইভেট পার্টনাশিপ কর্তৃপক্ষের আওতায় বাস্তবায়িত হবে।
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর স্বীকৃত ৬৬টি বেসরকারি মেডিকেল কলেজের তালিকা
বেসরকারি মেডিকেল কলেজের তালিকা
* খুলনার আদ-দ্বীন আকিজ মেডিকেল কলেজ
* আদ-দ্বীন বসুন্ধরা মেডিকেল কলেজ
* যশোরে আদ-দ্বীন সখিনা মেডিকেল কলেজ
* আদ-দ্বীন উইমেন মেডিকেল কলেজ
* আহসানিয়া মিশন মেডিকেল কলেজ
* আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ
* আসিয়ান মেডিকেল কলেজ
* বাংলাদেশ মেডিকেল কলেজ
* রাজশাহীর বারিন্দ মেডিকেল কলেজ
* চট্টগ্রামের বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ
* বিক্রমপূর ভূঁইয়া মেডিকেল কলেজ
* ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ
* কুমিল্লার সেন্ট্রাল মেডিকেল কলেজ
* চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ
* চট্টগ্রাম মা ও শিশু হসপিটাল মেডিকেল কলেজ
* গাজীপুরের সিটি মেডিকেল কলেজ
* কমিউনিটি বেইসড মেডিকেল কলেজ
* ডেল্টা মেডিকেল কলেজ
* ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ
* ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজ
* ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ
* ডায়াবেটিক এসোসিয়েশন মেডিকেল কলেজ
* ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ
* ইস্টার্ন মেডিকেল কলেজ
* ইস্ট-ওয়েস্ট মেডিকেল কলেজ
* এনাম মেডিকেল কলেজ
* গাজী মেডিকেল কলেজ
* গ্রীণ লাইফ মেডিকেল কলেজ
* হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ
* ইবনে সিনা মেডিকেল কলেজ
* ইব্রাহীম মেডিকেল কলেজ
* চট্টগ্রাম ইনস্টিটিউট অব অ্যাপ্লাইড হেল্প সাইন্স
* টঙ্গী ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ
* ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ
* জহুরুল ইসলাম মেডিকেল কলেজ
* জালালাবাদ রাগিব-রাবেয়া মেডিকেল কলেজ
* খাঁজা ইউনুস আলী মেডিকেল কলেজ
* খুলনা সিটি মেডিকেল কলেজ
* কুমুদীনি উইমেন্স মেডিকেল কলেজ
* মেরিন সিটি মেডিকেল কলেজ
* মার্কস মেডিকেল কলেজ
* উত্তরা মেডিকেল কলেজ ফর উইমেন
* এম এইচ শমরিতা মেডিকেল কলেজ
* ময়নামতি মেডিকেল কলেজ
* মনোয়ারা শিকদার মেডিকেল কলেজ
* মন্নো মেডিকেল কলেজ
* নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ
* নর্থ-ইস্ট মেডিকেল কলেজ
* পার্কভিউ মেডিকেল কলেজ
* পপুলার মেডিকেল কলেজ
* প্রেসিডেন্ট আব্দুল হামিদ মেডিকেল কলেজ
* প্রাইম মেডিকেল কলেজ
* রংপুর কমিউনিটি হসপিটাল মেডিকেল কলেজ
* গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজ
* সাহাবউদ্দিন মেডিকেল কলেজ
* শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ
* সাউথ অ্যাপোলো মেডিকেল কলেজ
* সাউদার্ন মেডিকেল কলেজ
* সিলেট ওমেন্স মেডিকেল কলেজ
* তাইরুন্নেছা মেডিকেল কলেজ
* টিএমএসএস মেডিকেল কলেজ
* ইউনাইটেড মেডিকেল কলেজ
* ইউনিভার্সাল মেডিকেল কলেজ
* ইউএস বাংলা মেডিকেল কলেজ
* উত্তরা আধুনিক মেডিকেল কলেজ ও
* জেড.এইচ শিকদার উইমেন্স মেডিকেল কলেজ
-
১৮ নভেম্বর, ২০২৫
-
১৮ নভেম্বর, ২০২৫
-
২৯ মে, ২০২৫
-
১৭ জানুয়ারী, ২০২৫
-
০২ অক্টোবর, ২০২৪
-
০৯ ফেব্রুয়ারী, ২০২৪
-
১৯ অক্টোবর, ২০২৩
-
২৫ সেপ্টেম্বর, ২০২৩