১৯ অক্টোবর, ২০২৩ ০১:০৭ পিএম

সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সে ৬ মাসে প্রাণ ফিরে পেলো সাপে কাটা ৪৫ রোগী

সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সে ৬ মাসে প্রাণ ফিরে পেলো সাপে কাটা ৪৫ রোগী
ছবি সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকদের চিকিৎসাসেবায় গত ছয় মাসে ৪৫ জন সাপে কাটা রোগী প্রাণ ফিরে পেয়েছে।

গত মঙ্গলবার (১৭ অক্টোবর) রাতে বিষাক্ত সাপে কাটা রোগী এই স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকদের প্রচেষ্টায় সুস্থ হয়ে উঠেন। এ নিয়ে গত ছয় মাসে ৪২ জন নন ভেনামাস সাপে কাটা রোগী ও তিনজন বিষাক্ত সাপে কাটা রোগী সম্পূর্ণ সুস্থ হয়ে  বাড়ি ফিরেন।

স্বাস্থ্য সেবা অধিদপ্তর তাদের ফেসবুক পেইজে এ তথ্য জানান।

সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. মো. নুর উদ্দিন বলেন, ‘সাপের কামড়ে আক্রান্ত ব্যক্তিকে দ্রুত চিকিৎসকের কাছে নিয়ে যেতে হবে। সাপ হাতে বা পায়ে কামড় দিলে সাধারণত আক্রান্ত অংশের ওপরে রশি বা গামছা দিয়ে শক্ত করে বেঁধে রাখে, যা একেবারেই ভুল। অজ্ঞতা দূর করে মানুষকে সচেতন করা গেলেই সাপের কামড়ে আক্রান্ত মানুষকে সুস্থ করে তোলা সম্ভব হবে। সব সাপ বিষধর নয়। তাছাড়া বেশির ভাগ সাপ কেউ উত্ত্যক্ত না করলে সহসা কামড় দেয় না। আর সাপকে কোন ক্রমেই মেরে ফেলা যাবে না। মনে রাখতে হবে সাপ আমাদের সম্পদ।’

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক