০৫ মার্চ, ২০২৩ ১২:৪৩ পিএম

হয়রানি বন্ধে করতে ঢামেকের জরুরি বিভাগে পরিচালকের অস্থায়ী কার্যালয়

হয়রানি বন্ধে করতে ঢামেকের জরুরি বিভাগে পরিচালকের অস্থায়ী কার্যালয়
সেবার মান বাড়াতে এবং হয়রানি বন্ধে করতে এ কার্যালয় স্থাপন করা হয়েছে বলে জানিয়েছেন ঢামেক পরিচালক।

মেডিভয়েস রিপোর্ট: ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে পরিচালকের একটি অস্থায়ী কার্যালয় করা হয়েছে। শনিবার (৪ মার্চ) বিকেলে এর উদ্বোধন করেন ঢামেক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক।

সেবার মান বাড়াতে এবং হয়রানি বন্ধে করতে এ কার্যালয় স্থাপন করা হয়েছে বলে জানিয়েছেন ঢামেক পরিচালক।

তিনি বলেন, ‘সারাদেশ থেকে প্রতিদিন হাজার হাজার রোগী ঢাকা মেডিকেলে চিকিৎসা নিতে আসেন। আমরা রোগীদের আন্তরিকভাবে চিকিৎসা দিয়ে আসছি। তারপরও বিভিন্ন সময় দেখি, এখানে চিকিৎসা নিতে আসা মানুষ হয়রানির শিকার হচ্ছেন। আমরা বিভিন্ন সময় নানা অভিযোগ পেয়ে থাকি। এসব সমস্যা নিরসন হওয়া প্রয়োজন।’

ঢামেকে পর্যাপ্ত ওষুধ রয়েছে জানিয়ে পরিচালক বলেন, ‘কিন্তু ওষুধ রোগী ঠিকভাবে পাচ্ছেন না। বিভিন্ন অজুহাতে চিকিৎসা নিতে আসা মানুষকে কিছু অসাধু লোক নানাভাবে হয়রানি করছে। যেমন আজকে আমার কাছে অভিযোগ এসেছে যে, এক রোগীর কাছ থেকে ১০ টাকার টিকিট নেওয়া হয়েছে ২০ টাকা। ভর্তি হতে লাগে ১৫ টাকা, সেখানে নিয়েছে ২০ টাকা। প্রতিদিন এখানে বিভিন্ন ধরনের অভিযোগ থাকে রোগীর স্বজনদের। এগুলো যাতে না করতে পারে, অনিয়ম-অভিযোগ যাতে না হয়, রোগী যেন তার কাঙ্ক্ষিত সেবা পায়, সেজন্য আমার এই অস্থায়ী কার্যালয় করেছি। এখানে প্রতিদিন মনিটরিং করা হবে।’

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা মেডিকেলের চিকিৎসক ও নার্সরা।

এএইচ

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক