রাজধানীর সায়েন্স ল্যাবে ভবনে বিস্ফোরণ, আহত ৭
মেডিভয়েস রিপোর্ট: রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় একটি ভবনে বিস্ফোরণ ও আগুন লেগেছে। এ ঘটনায় এখনও পর্যন্ত সাতজন আহতের খবর পাওয়া গেছে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে।
আজ রোববার (৫ মার্চ) সকাল সাড়ে ১০ টায় অগ্নিকাণ্ডের এ দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ১০টা ৫২ মিনিটে আগুন ধরার খবর পায়। ১০টা ৫৫ মিনিটে বাহিনীর প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। বেলা ১১টা ১৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানায় বাহিনীটি।
চট্টগ্রামের সীতাকুণ্ডের কদম রসুলে শনিবার বিকেলে অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণে ছয়জনের প্রাণহানি ও বেশ কয়েকজন আহত হওয়ার এক দিনেরও কম সময়ে একই ধরনের ঘটনার পুনরাবৃত্তি হলো রাজধানীতে।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন সাংবাদিকদের জানান, ‘ভবনে এসি অথবা সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুন লাগে। এর ফলে ভবন আংশিক ধসে পড়ে। আগুন নির্বাপণ শেষে বিস্তারিত জানানো যাবে।’
তিনি আরও বলেন, ‘পলাশী, ধানমন্ডি টহল ও সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের ৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের পর নির্বাপণে কাজ করছে।’
ফায়ার সার্ভিস জানায়, ভবন থেকে তিনজনকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭ জন। ২ জনের অবস্থা আশঙ্কাজনক।
এএইচ
-
১৯ অক্টোবর, ২০২৫
-
১১ জানুয়ারী, ২০২৫
-
২৯ ডিসেম্বর, ২০২৪
-
২৬ ডিসেম্বর, ২০২৪
-
১৬ নভেম্বর, ২০২৪
-
২০ এপ্রিল, ২০২৪
-
২০ এপ্রিল, ২০২৪
-
১৯ এপ্রিল, ২০২৪
-
০৯ অক্টোবর, ২০২৩