২৯ ডিসেম্বর, ২০২৪ ০৩:৪০ পিএম

গাজীপুরে দগ্ধ চারজনের চিকিৎসা চলছে বার্ন ইনস্টিটিউটে

গাজীপুরে দগ্ধ চারজনের চিকিৎসা চলছে বার্ন ইনস্টিটিউটে
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকায় একটি ওষুধ কোম্পানির কারখানায় অগ্নিকাণ্ডের পর কেমিক্যাল ড্রাম বিস্ফোরণে দগ্ধ চারজনকে ঢাকায় জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসা হয়েছে। তাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর বলে চিকিৎসকেরা জানিয়েছেন।

শনিবার ( ২৮ ডিসেম্বর) রাত ৯টার দিকে তাদেরকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হয়। দগ্ধরা হলেন- ম্যাকানিক স্বাধীন, আব্দুল্লাহ, আরমান ও হৃদয়।

জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান গণমাধ্যমকে জানান, রাতে গাজীপুর থেকে চারজনকে দগ্ধ অবস্থায় বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হয়েছে। এরমধ্যে হৃদয়ের ৪৫ শতাংশ, আরমানের ১৭ শতাংশ, আব্দুল্লাহর ৩০ শতাংশ ও স্বাধীনের ৫ শতাংশ দগ্ধ হয়েছে। স্বাধীনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। অন্য তিনজনকে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা গুরুতর।

এর আগে বিকেলে কোনাবাড়ী বিসিক এলাকায় ব্রিস্টল ফার্মা লিমিটেড কারখানার বৈদ্যুতিক সুইচ থেকে আগুনে কেমিক্যাল ড্রামে বিস্ফোরণ হয়। এ সময় ওই চারজন নামাজের জন্য অজু করতে গিয়ে দগ্ধ হয়। পরে কারখানার লোকজন আগুন নিভিয়ে ফেলে।

এসআই/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : অগ্নিকাণ্ড
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক