২৬ ডিসেম্বর, ২০২৪ ১১:১৫ এএম

সচিবালয়ে ভয়াবহ আগুন, অর্থসহ একাধিক মন্ত্রণালয়ের নথি পোড়ার শঙ্কা

সচিবালয়ে ভয়াবহ আগুন, অর্থসহ একাধিক মন্ত্রণালয়ের নথি পোড়ার শঙ্কা
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: দেশের প্রশাসনিক কেন্দ্র রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত সচিবালয়ের ৭ নম্বর ভবনে মধ্যরাতে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুনে বেশ কিছু অংশ পুড়ে গেছে, তবে এখনো অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ স্পষ্ট হয়নি। এই অগ্নিকাণ্ডে অর্থসহ একাধিক মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ সরকারি নথিপত্র ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

বুধবার (২৬ ডিসেম্বর) দিবাগত মধ্যরাত ১টা ৫২ মিনিটে দিকে লাগা আগুন আগুন আজ বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকাল ৮টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ইন্সপেক্টর আনোয়ারুল ইসলাম আগুন নিয়ন্ত্রণে আসার বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, আগুন লাগার কয়েক মিনিটের মাথায় তীব্রতা বেড়ে যাওয়ায় পর্যায়ক্রমে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। এর মধ্যে ১০টি ইউনিট সরাসরি কাজ করেছে। ফায়ার সার্ভিসের বড় গাড়িগুলো ভেতরে ঢোকানো যাচ্ছিল না। তাই সচিবালয়ের গেট ভেঙে দুটি গাড়ি ঢোকানো হয়েছে। তবে আগুনের সূত্রপাত নিয়ে নিশ্চিত হওয়া যায়নি।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া সেলের ইন্সপেক্টর আনোয়ারুল ইসলাম গণমাধ্যমকে জানান, আগুন নিয়ন্ত্রণে এসেছে। এখন নির্বাপণ চলছে। আমাদের কর্মীরা রুমে রুমে গিয়ে তল্লাশি চালাচ্ছেন। কোথাও কোনো আহত আছে কিনা বা ক্ষয়ক্ষতি কী রকম তা দেখছেন।

মধ্যরাতে লাগা আগুন সকাল নাগাদ জ্বলতে থাকায় বেশ কয়েকটি মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। মন্ত্রণালয়ের ওয়েবসাইটের তথ্য বলছে, সচিবালয়ের ৭ নম্বর ভবনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়, স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের বিভিন্ন বিভাগ রয়েছে।

অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লিখেছেন, ‘স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের বিগত সময়ে হওয়া অর্থলোপাট, দুর্নীতি নিয়ে আমরা কাজ করছিলাম। কয়েক হাজার কোটি টাকা লুটপাটের প্রমাণও পাওয়া গিয়েছিল। আগুনে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এখনো জানা যায়নি।’

তিনি আরও লিখেছেন, ‘আমাদেরকে ব্যর্থ করার এই ষড়যন্ত্রে যে বা যারাই জড়িত থাকবে, তাদের বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না।’

সবশেষে উপদেষ্টা লিখেছেন, ‘এই মুহূর্তে আছি নীলফামারিতে, যত দ্রুত সম্ভব ঢাকা ব্যাক করছি।’

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : অগ্নিকাণ্ড
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক