শিশু হাসপাতালে আগুন লাগার ঘটনা অনাকাঙ্ক্ষিত: স্বাস্থ্যমন্ত্রী
মেডিভয়েস রিপোর্ট: রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে (ঢাকা শিশু হাসপাতাল) আগুন লাগার ঘটনা অনাকাঙ্খিত বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা. সামন্ত লাল সেন। আজ শনিবার (২০ এপ্রিল) সকালে শিশু হাসপাতাল পরিদর্শন শেষে এ মন্তব্য করেন তিনি।
ডা. সামন্ত লাল সেন বলেন, আগুন লাগার ঘটনা অনাকাঙ্ক্ষিত, তবে এটা ভালো যে কেউ আহত হয়নি, সবাইকে সরিয়ে নেওয়া সম্ভব হয়েছে। যতটা দ্রুত সম্ভব ইউনিটটি চালু করা হবে। যেসব হাসপাতালে পর্যাপ্ত অগ্নিনির্বাপক ব্যবস্থা নেই, সেগুলো দ্রুত কাটিয়ে উঠতে কাজ করছে সরকার বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, ‘আগুন লাগার ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার ১টা ৪৭ মিনিটে শিশু হাসপাতালে আগুন লাগার খবর পাওয়া যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিস। খবর পেয়ে দ্রুত প্রথমে দুই ইউনিট ও পরে আরও তিন ইউনিট হাসপাতালে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করে।’