২৮ অক্টোবর, ২০২২ ০৭:০৩ পিএম

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবি’র বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবি’র বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান
বৃহস্পতিবার (২৭ অক্টোবর) ব্যাটালিয়ন ৫৩ বিজিবি’র ব্যবস্থাপনায় এই স্বাস্থ্যসেবা প্রদান করা হয়।

মেডিভয়েস রিপোর্ট: চাঁপাইনবাবগঞ্জ সীমান্তবর্তী জনসাধারণের কল্যাণে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (২৭ অক্টোবর) ব্যাটালিয়ন ৫৩ বিজিবি’র ব্যবস্থাপনায় এই স্বাস্থ্যসেবা প্রদান করা হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে বিজিবি।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ৫৩-বিজিবি চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন বিভিন্ন সীমান্তে বিভিন্ন সময় সীমান্তবর্তী এলাকায় বসবাসকারী নারী-শিশু-পুরুষদের স্বাস্থ্য সুরক্ষায় চিকিৎসা প্রদান করে আসছে। এরই ধারাবাহিকতায় রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার চরআষারিয়াদহ ইউনিয়নের ডিএমসি গ্রামের বিভিন্ন বয়সীদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেছে ব্যাটালিয়নের ব্যবস্থাপনায় গঠিত মেডিক্যাল টিম।

এদিন সকাল সাড়ে ১০টা থেকে বিকাল পর্যন্ত চলা মেডিক্যাল ক্যাম্পে ১৭২ জন গরীব দুঃস্থদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ঔষধ সরবরাহ করা হয়।

এদিকে বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্তের অতন্দ্র প্রহরীরা দায়িত্ব পালন করার পাশাপাশি সীমান্তবর্তী জনসাধারণের স্বাস্থ্য সেবা ও সুরক্ষাসহ ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড বজায় রাখবে বলে জানান চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন ৫৩ বিজিবি’র অধিনায়ক।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : চাঁপাইনবাবগঞ্জ
মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক