২৪ মে, ২০২১ ০৩:২৬ পিএম

চাঁপাইনবাবগঞ্জে সাত দিনের লকডাউন

চাঁপাইনবাবগঞ্জে সাত দিনের লকডাউন
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় সীমান্তবর্তী জেলা চাঁপাইনবাবগঞ্জে এক সপ্তাহের লকডাউন ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। লকডাউনে চলাকালে ১১ দফা নির্দেশনা মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে।

আজ সোমবার (২৪ মে) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক মো. মঞ্জুরুল হাফিজ এ ঘোষণা দেন। 

জেলা প্রশাসক বলেন, সম্প্রতি চাঁপাইনবাবগঞ্জ জেলায় করোনা সংক্রমণের ঊর্ধ্বমুখী হার লক্ষ করা যাচ্ছে। গত এক সপ্তাহে করোনা সংক্রমণের হার ৫০ শতাংশের বেশি। পরিস্থিতি অবনতি হওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনাক্রমে আজ রাত ১২টা থেকে লকডাউন দেওয়া হয়েছে। 

গত এক সপ্তাহের পর্যবেক্ষণের পরিপ্রেক্ষিতে তিনি বলেন, জেলায় করোনা সংক্রমণের হার শতকরা ৫০ ভাগের অধিক। এছাড়া সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ভারত থেকে আগত বাংলাদেশিদের যথাযথ কোয়ারেন্টাইন নিশ্চিত করা হলেও ভারতীয় ধরন ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। এ অবস্থায় জনগণকে সুরক্ষিত ও নিরাপদ রাখতে জেলা করোনা প্রতিরোধ কমিটির সর্বসম্মত সিদ্ধান্ত ও স্বাস্থ্য বিশেষজ্ঞদের পরামর্শে সাত দিনের জন্য জেলাজুড়ে লকডাউন কার্যকর করা হবে।

লকডাউনের সময় সব দোকানপাট ও যানচলাচল বন্ধ থাকবে। রাজশাহী ও নওগাঁ থেকে কোনো যানবাহন চাঁপাইনবাবগঞ্জে প্রবেশ করতে পারবে না, চাঁপাইনবাবগঞ্জ থেকেও কোনো যানবাহন জেলার বাইরে যাবে না। রোগী ও অন্য জরুরি সেবাদানকারীর ক্ষেত্রে এটি প্রযোজ্য হবে না বলে জানিয়েছে জেলা প্রশাসন।

এদিকে লকডাউন ঘোষণা করায় চাঁপাইনবাবগঞ্জের সঙ্গে সকল ধরণের রেল যোগাযোগ বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ রেলওয়ে।

প্রসঙ্গত, চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় ৯৫ জনের নমুনা পরীক্ষায় ৫৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এরমধ্যে চাঁপাইনবাবগঞ্জ সদরে ৪৯ জন, শিবগঞ্জে তিনজন, গোমস্তাপুরে ছয়জন ও ভোলাহাটে একজন রয়েছেন। জেলায় আক্রান্তদের মধ্যে ১৯ জন ২৫০ শয্যার হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসা নিচ্ছেন।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
এনডিএফের কর্মশালায় বিশেষজ্ঞদের মত

দুর্নীতির লাগাম না টানলে বড় বরাদ্দেও সুফল মিলবে না

এনডিএফের কর্মশালায় বিশেষজ্ঞদের মত

দুর্নীতির লাগাম না টানলে বড় বরাদ্দেও সুফল মিলবে না

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক