২৩ জুলাই, ২০২২ ০৩:১৫ পিএম

বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক পেলেন ডা. জাহিদ

বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক পেলেন ডা. জাহিদ
রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এ পদক তুলে দেওয়া হয়।

মেডিভয়েস রিপোর্ট: দুর্যোগ ও সংকট মোকাবিলায় বিশেষ অবদান রাখায় বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক পেয়েছেন চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন ডা. মো. জাহিদ নজরুল চৌধুরী।

আজ রোববার (২৩ জুলাই) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এ পদক তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে যুক্ত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর পক্ষে পদক তুলে দেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

জানা গেছে, করোনা মহামারীর দ্বিতীয় ঢেউয়ের শুরুতে ওমিক্রনের প্রভাবে সীমান্ত জেলা চাঁপাইনবাবগঞ্জের সংক্রমণ পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করে। কিন্তু দ্রুত প্রশাসনের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এরপর সারা দেশে সংক্রমণ ব্যাপকহারে ছড়ালেও চাঁপাইনবাগঞ্জের করোনা মোকাবেলা কার্যক্রম মডেল হিসেবে পরিচিতি পায়। এরই স্বীকৃতি হিসেবে জেলার প্রশাসনের দায়িত্বশীল ব্যক্তিরা বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক পেলেন।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : চাঁপাইনবাবগঞ্জ
  আরও পড়ুন
ডেঙ্গুর ঝুঁকি হ্রাস ও বংশবিস্তার নিয়ন্ত্রণের আশা

কাশিমপুর কারাগারে জাপানি প্রযুক্তিতে এডিস মশার লার্ভা ধ্বংসের উদ্যোগ

জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস

রক্তদান ও মরণোত্তর চক্ষুদানে জনসচেতনতা বাড়ানোর আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

ডেঙ্গুর ঝুঁকি হ্রাস ও বংশবিস্তার নিয়ন্ত্রণের আশা

কাশিমপুর কারাগারে জাপানি প্রযুক্তিতে এডিস মশার লার্ভা ধ্বংসের উদ্যোগ

জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস

রক্তদান ও মরণোত্তর চক্ষুদানে জনসচেতনতা বাড়ানোর আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক