চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে ৪ জনের মৃত্যু
মেডিভয়েস ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলা, গোমস্তাপুর ও ভোলাহাট উপজেলায় বজ্রপাতে চারজনের মৃত্যু হয়েছে।
রোববার (২ জুলাই) দিবাগত রাত ও আজ সোমবার (৩ জুলাই) সকালে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌরসভার প্রসাদপুর হটাৎপাড়া গ্রামের মো. আজিজুল হকের ছেলে শরিফুল ইসলাম (৩৫), ভোলাহাট উপজেলার দলদলী ইউনিয়নের চামা মুশরিভুজা গ্রামের মৃত আইয়ুব আলীর ছেলে মো. আনোয়ার হোসেন (৬০), একই উপজেলার কৃষক ওমর আলী ও সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের তেররশিয়া গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে মো. জহরুল (৩৫)।
নিহত ৪ জনের বিষয় চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা রওশন আলী, সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন, গোমস্তাপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান ও ভোলাহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
তারা জানান, ৪ জনের মরদেহ দাফনের জন্য পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।