২৫ ডিসেম্বর, ২০২১ ০৬:৩৮ পিএম

বর্ণাঢ্য আয়োজনে চাঁপাইনবাবগঞ্জে স্বাচিপ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বর্ণাঢ্য আয়োজনে চাঁপাইনবাবগঞ্জে স্বাচিপ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে স্বাচিপ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আয়োজনে র‌্যালী শেষে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় অনুষ্ঠিত হয়।

মেডিভয়েস রিপোর্ট: চাঁপাইনবাবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার (২৪ ডিসেম্বর) সকালে ২৫০ শয্যা বিশিষ্ট জেলা আধুনিক হাসপাতাল চত্বরে জাতীয় পতাকা ও সাংগঠনিক পতাকা উত্তোলন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ এবং দেশ ও জাতির কল্যাণে মোনাজাত করা হয়।

প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে স্বাচিপ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আয়োজনে র‌্যালি শেষে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় অনুষ্ঠিত হয়। স্বাধীনতা চিকিৎসক পরিষদের চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা সাধারণ সম্পাদক ডা. নাহিদ ইসলাম মুনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি ডা. মো. দুররুল হুদা ও স্বাচিপ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি ডা. মো. গোলাম রাব্বানী।

এ সময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডা. সনি, ডা. সুইট, ডা. মাসুদ, সুজন, ডা. জামিরুল, ডা. জহির, ডা. প্রিয়, ডা. পারভেজ, ডা. নাইম ও ডা. নাহিদ প্রমূখ। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক