বঙ্গবন্ধু প্রত্যেক থানায় হেলথ কমপ্লেক্স প্রতিষ্ঠা করেন: বিএসএমএমইউ ভিসি
মেডিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রত্যেক থানায় একটি করে হেলথ কমপ্লেক্স প্রতিষ্ঠা করেন। বর্তমানে আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত কমিনিউটি স্বাস্থ্যসেবা কেন্দ্রও বঙ্গবন্ধু প্রতিষ্ঠা করেছিলেন বলে জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।
বুধবার (১০ আগস্ট) দুপুর ১২টায় ন্যাশনাল ইনস্টিটিউট অব প্রিভেনটিভ অ্যান্ড সোশ্যাল মেডিসিন (নিপসম) কর্তৃক আয়োজিত ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের কার্যক্রমের পরিচিতি সভা ও অসংক্রামক রোগ বিভাগের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের শুরুতে ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু পরিবারের শহীদ সদস্যদের স্মরণ করা হয়।
অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেন, করোনাভাইরাস সংক্রমণ হওয়ায় সারাবিশ্বে পাবলিক হেলথের গুরুত্ব বেড়েছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাঁর জীবদ্দশায় ১৯৭২ সালে বাংলাদেশ মেডিক্যাল রিসার্চ কাউন্সিল, বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল গঠন করেন। যদিও এ সময় দেশের সমুদ্র বন্দরগুলো থেকে মাইন অপসারণের দরকার ছিল। বঙ্গবন্ধু অনুভব করেন চিকিৎসা সেবা মাইন অপসারণের চেয়েও জরুরি।
বিএসএমএমইউ ভিসি বলেন, যুদ্ধ বিধ্বস্ত দেশে স্কুল কলেজে ভাঙাচুড়া থাকায় পড়াশোনা করার জায়গা ছিল না। বঙ্গবন্ধুর সদূর প্রসারী চিন্তার কথা উল্লেখ করলে বলা যায়, আজকে আমার মেডিকেল গবেষণার কথা বলছি। এটিও তাঁর দেশ শাসনের সময়ে শুরু করেন। তিনি তখন এই নিপসম প্রতিষ্ঠা করেন। যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের চিকিৎসার জন্য নিটোর বা তৎকালীন পঙ্গু হাসপাতালে প্রখ্যাত অর্থপেডিক্স সার্জন গ্রাস সাহেবকে বাংলাদেশে নিয়ে আসেন। তাঁর চিকিৎসা সেবা পেয়ে অনেকে স্বাভাবিক জীবনে ফেরেন।
তিনি বলেন, আইসিডিডিআরবি মতলবের কর্মসূচি ওআরএসের মাধ্যমে ওই সময় লাইফ এক্সপেক্টেন্সি বাড়িয়ে দেয়। ওই সময় লোক বেশি মৃত্যুবরণ করত। তাহলে ওআরসের ব্যবহার, আইপিএসের স্যালাইন, এন্টিডেমিন ভ্যাকসিন বঙ্গবন্ধুর সময় তৈরি হয়। এর মাধ্যমে দেশের মানুষের গড় আয়ু বৃদ্ধি পায়।
তিনি আরো বলেন, আমাদের সারা বাংলাদেশে চারটি হেলথ কমপ্লেক্স ছিল। প্রত্যেক বিভাগে একটি করে ছিল। চারটি বিভাগে চারটি ছিল। বঙ্গবন্ধু ক্ষমতায় এসে প্রত্যেক থানায় একটি করে হেলথ কমপ্লেক্স প্রতিষ্ঠা করেন। বর্তমানে আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত কমিনিউটি স্বাস্থ্যসেবা কেন্দ্রও বঙ্গবন্ধু প্রতিষ্ঠা করেন। শুধু তাই নয়, বঙ্গবন্ধু এতটা প্রজ্ঞাবান ব্যক্তি ছিলেন, যে বিষয়ে যে অভিজ্ঞ তাকে সেই বিষয়ে দায়িত্ব প্রদান করেন। প্রখ্যাত শিক্ষাবিদ মুহম্মদ কুদরাত-এ-খুদাকে দিয়ে শিক্ষা কমিশন গঠন করেন। একজন চিকিৎসককে স্বাস্থ্যসচিবের চেয়ারে বসান। যার ফলে বঙ্গবন্ধুর সময় সমস্তখাতে যুগান্তকারী সিদ্ধান্ত গৃহীত হয়।
এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের প্রিভেনটিভ এন্ড সোশাল মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ডা. সৈয়দ শরীফুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিপসমের পরিচালক অধ্যাপক ডা. বাইজিদ খুরশীদ আলম।
-
২২ সেপ্টেম্বর, ২০২৫
তিন দিনব্যাপী দ্বাদশ জাতীয় বিজ্ঞান সম্মেলন অনুষ্ঠিত
বিএসপিএমআর’র লাইফ টাইম এচিভমেন্ট অ্যাওয়ার্ডে ভূষিত অধ্যাপক কামরুল
-
০২ জুন, ২০২৫
গণঅভ্যুত্থানে হামলা-ভাঙচুর-হত্যাচেষ্টা
চাকরি হারাচ্ছেন বিএমইউর চিকিৎসকসহ ৩৪ কর্মকর্তা-কর্মচারী
-
১৬ মার্চ, ২০২৫
-
১১ মার্চ, ২০২৫