০১ জুন, ২০২২ ০৪:০১ পিএম

‘মানহীন হাসপাতালের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা’

‘মানহীন হাসপাতালের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা’
স্বাস্থ্যমন্ত্রী বলেন, যেসব বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার ভালো করছে তাদের সব ধরনের সহযোগিতা করা হবে। মানহীন হাসপাতালের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। 

মেডিভয়েস রিপোর্ট: নিবন্ধনহীন ক্লিনিক, হাসপাতাল ও ডায়াবেটিক সেন্টারে বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি উচ্চারণ করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

আজ বুধবার (১ জুন) দুপুরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় স্বাস্থ্য ও কল্যাণ দিবস উপলক্ষে ‘কোভিড-১৯ চ্যালেঞ্জ অতিক্রমে স্বাস্থ্য অধিদপ্তরের অদম্য যাত্রা’ শীর্ষক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, যেসব বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক ভালো করছে তাদের সব ধরনের সহযোগিতা করা হবে। একই সঙ্গে মানহীন হাসপাতালের বিরুদ্ধে আইনের কঠোর প্রয়োগ অব্যাহত থাকবে। 

তিনি বলেন, চলমান করোনা মহামারি মোকাবিলায় দেশের প্রায় ১১ হাজার ডায়াগনস্টিক কাজ করেছে। তবে সম্প্রতি অনেক বেসরকারি হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টারের মান নিযে প্রশ্ন উঠেছে। যারা ভাল করবে আমরা তাদের সহযোগিতা করব। একই সঙ্গে যারা যারা অন্যায় করবে, মানুষের সঙ্গে প্রতারিত করবেন, তাদের সঙ্গে আমরা নেই। আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, বেসরকারি হাসপাতালগুলোতে যাতে ঠিকমত চিকিৎসক ও প্রয়োজনীয় যন্ত্রপাতি থাকে সেদিকে নজর বাড়ানো হচ্ছে। ইতিমধ্যে অভিযান চলছে। তবে কাউকেই হেনস্থা করা হবে না।

জাহিম মালেক বলেন, আগামী ৪ জুন থেকে বুস্টার ডোজের ক্যাম্পেইন শুরু হবে। এখনো ৮-১০ কোটি মানুষ বুস্টার ডোজের বাইরে। পাশাপাশি অনেকে এখনো প্রথম ও দ্বিতীয় ডোজের টিকা নেননি। দ্রুত আমাদের বুস্টার ডোজ নেওয়া উচিত। এতে আমরা আরও সুরক্ষিত থাকবো।

প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে সরকার কার্যকরি ব্যবস্থা নিচ্ছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী  বলেন, ‘স্বাধীনতার শুরুতে হাতে গোনা কয়েকটি মেডিকেল কলেজ ছিল। বর্তমানে ২০টির মতো ইনস্টিটিউট আছে। তখন কত শয্যা ছিল জানি না, বর্তমানে ৬০ হাজার শয্যা রয়েছে।’

প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিতে তৃণমূলে সরকারের পদক্ষেপ তুলে ধরে তিনি বলেন, প্রাথমিক স্বাস্থ্যসেবায় কমিউনিটি ক্লিনিক, পরিবার পরিকল্পনা ও ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রের ভূমিকা অনেক বেশি। প্রতিটি উপজেলা এখন ৫০টি শয্যা রয়েছে।

জাহিদ মালেক বলেন, করোনা নিয়ন্ত্রণ ও ভ্যাকসিনেশনের মাধ্যমে বহির্বিশ্বে বাংলাদেশের মর্যাদা বেড়েছে। দেশের প্রায় ৭৫ ভাগ মানুষকে টিকা দেওয়া গেছে। করোনার সময়ে অসংক্রামক রোগ নিয়ে কাজ করতে পারিনি, এখন করা হচ্ছে।

বর্তমানে অ্যান্টিবায়োটিকের অযাচিত ব্যবহার রোধ নিশ্চিত করতে হবে। রোগীকে ভাল সেবা দিতে হবে। দেশে অসংক্রামক রোগে ৬৭ ভাগের বেশি মানুষের মৃত্যু হয়, তাই এটাতে গুরুত্ব দিতে হবে।

 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : অনিবন্ধিত হাসপাতাল বন্ধে অভিযান
  এই বিভাগের সর্বাধিক পঠিত