০১ জুন, ২০২২ ০৪:৫৯ পিএম

অবৈতনিক প্রশিক্ষণার্থীদের পারিতোষিক গ্রহণে ফরম পূরণের আহ্বান বিসিপিএস’র

অবৈতনিক প্রশিক্ষণার্থীদের পারিতোষিক গ্রহণে ফরম পূরণের আহ্বান বিসিপিএস’র
বিসিপিএসের অনারারি সচিব অধ্যাপক বিল্লাল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স এন্ড সার্জন্স (বিসিপিএস) ফেলোশিপ প্রোগ্রামের আওতায় যে সকল প্রশিক্ষণার্থী জানুয়ারি-জুন ২০২২ এফসিপিএস ২য় পর্বের প্রশিক্ষণে আছেন তাদের পারিতোষিক গ্রহণের জন্য আগামী ১৫ জুনের মধ্যে ফরম পূরণের আহ্বান করা হয়েছে।

আজ বুধবার (০১ মে) বিসিপিএসের অনারারি সচিব অধ্যাপক বিল্লাল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ‘বিসিপিএসে ফেলোশিপ প্রোগ্রামের আওতায় যে সকল প্রশিক্ষণার্থী জানুয়ারি থেকে জুন ২০২২ পর্যন্ত অবৈতনিক প্রশিক্ষণার্থী হিসেবে এফসিপিএস ২য় পর্বের প্রশিক্ষণে আছেন, তাঁদেরকে বিসিপিএসের ওয়েবসাইট থেকে পারিতোষিক প্রদানের বিল ফরম ডাউনলোড করে যথাযতভাবে পূরণ করে কলেজের আরটিএম বিভাগে (ব্লক-বি, ২য় তলা) আগামী ১৫ জুন ২০২২ তারিখের মধ্যে জমা দেওয়ার জন্য অনুরোধ করা হল।’

প্রসঙ্গত, যারা অবৈতনিক প্রশিক্ষণার্থী হিসেবে পারিতোষিকের জন্য ইতোপূর্বে আবেদন করেননি, তাঁরা এ ভাতার আওতায় আসবেন না।

► প্রজ্ঞাপনটি দেখতে ক্লিক করুন

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ইন্টারপোল ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার মধ্যে চুক্তি

জনস্বাস্থ্যবিরোধী অপরাধ মোকাবিলায় কাজ করবে দুই সংস্থা

ইন্টারপোল ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার মধ্যে চুক্তি

জনস্বাস্থ্যবিরোধী অপরাধ মোকাবিলায় কাজ করবে দুই সংস্থা

সরকার-দাতা সংস্থাগুলোকে আগাম বিনিয়োগ বাড়ানোর আহ্বান

এল নিনোর তীব্র ক্ষতির ঝুঁকিতে ৩৪ কোটির বেশি শিশু: ইউনিসেফ

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক