০১ জুন, ২০২২ ০৫:১৬ পিএম

দায়িত্বে অবহেলা হলে চাকরিচ্যুত: বিএসএমএমইউ ভিসি

দায়িত্বে অবহেলা হলে চাকরিচ্যুত: বিএসএমএমইউ ভিসি
অধ্যাপক শারফুদ্দিন আহমেদ বলেন, কর্মস্থলে অনুপস্থিত থাকা ও দায়িত্ব অবহেলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

মেডিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) অটোমেশন ব্যবস্থার অংশ হিসেবে উপস্থিতির ডিজিটাল পদ্ধতি চালু করা হয়েছে বলে জানিয়েছে ভাইস-চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।

বুধবার (১ জুন) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের ‘সি’ও ‘ডি’ ব্লকে অটোমেশনের জন্য স্থাপিত মেশিনে নিজের হাজিরা দিয়ে এ কার্যক্রমের শুভ উদ্বোধন করে এ কথা জানান তিনি। এর আগে সকাল সাড়ে ৮টায় শহীদ ডা. মিল্টন হলে বিশ্ববিদ্যালয় প্রশাসন সকল বিভাগের চেয়ারম্যানদের সঙ্গে বেঠক করেন।

বৈঠকের শুরুতে অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদের কাছে বিশ্ববিদ্যালয়ের অটোমেশনের কার্ড হস্তান্তর করেন ইনফরমেশন টেকনোলজি (আইটি) সেলের ইনচার্জ অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান।

বৈঠকে সভাপতির বক্তব্যে বিএসএমএমইউ ভিসি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে কর্মরত সকলকে নিজ নিজ দায়িত্ব কর্তব্য অবশ্যই নিষ্ঠার সাথে সঠিকভাবে পালন করতে হবে। কর্মস্থলে অনুপস্থিত থাকা ও দায়িত্ব অবহেলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে চাকরিচ্যুত করা হবে।

বাংলার মানুষের স্বপ্নের পদ্মাসেতু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐতিহাসিক উদ্বোধনী দিনে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়েও বিশেষ উৎসব পালন করা হবে বলেও জানান অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।

বৈঠকে বিশ্ববিদ্যালয়ের বিগত দুই মাসের বিভিন্ন কর্মকাণ্ডের উপর আলোচনা করা হয়। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রমের গতিশীলতা, স্বাস্থ্যসেবা, চিকিৎসা, প্রশিক্ষণ ও গবেষণা আরও বৃদ্ধির জন্য বিভিন্ন বিষয় তুলে ধরা হয়। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পূর্ণাঙ্গভাবে ইভিনিং শিফটিং চালুর জন্য চিকিৎসকদের রোস্টার, প্রতিটি বিভাগে বিগত দিনের ১০টি সেরা থিসিস বাছাইকরণ, বিভিন্ন ওয়ার্ডে রোগীদের স্বজনের হিটারে রান্না বন্ধকরণ, এমএমসি নার্সিং শিক্ষার্থীদের জন্য ফেস ‘বি’ পরীক্ষায় উত্তীর্ণ সেরা রেসিডেন্টদের বাছাইকরণ, সরকারের কাছে বিভিন্ন মেডিকেল কলেজে শিক্ষক সংকট দূর করার জন্য এখানকার সেরা কনসাল্টদের ডিপুটেশনের প্রস্তবনা তুলে ধরা, পরীক্ষার প্রশ্নপত্রের মান আরোও উন্নয়ন করা, সাধারণ জরুরি বিভাগসহ সকল ইমার্জেন্সি বিভাগের জন্য বিশেষজ্ঞ চিকিৎসকদের অন কলে ডাকার প্রস্তাবনাও করা হয়। 

এ সময় বিশ্ববিদ্যালয়ের উপ-ভিসি (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ, উপ-ভিসি (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. জাহিদ হোসেন, উপ-ভিসি (একাডেমিক) অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, প্রক্টর অধ্যাপক ডা. হাবিবুর রহমান, রেজিস্ট্রার ডা. স্বপন কুমার তদাপার,সকল ডিন ও বিভাগীয় চেয়ারম্যানবৃন্দ উপস্থিত ছিলেন। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
বিকেন্দ্রীকরণের মাধ্যমে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে হবে
প্যারালাইজড রোগীদের অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে বিশিষ্টজনেরা

বিকেন্দ্রীকরণের মাধ্যমে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে হবে

প্যারালাইজড রোগীদের অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে বিশিষ্টজনেরা

বিকেন্দ্রীকরণের মাধ্যমে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে হবে

  এই বিভাগের সর্বাধিক পঠিত