২৯ মে, ২০২২ ০১:২৭ পিএম

অবৈধ ক্লিনিক বন্ধে রাজধানীর চাঁনখারপুলে অভিযান

অবৈধ ক্লিনিক বন্ধে রাজধানীর চাঁনখারপুলে অভিযান
সকালে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল জব্বার মন্ডলের নেতৃত্বে এ অভিযান শুরু হয়।

মেডিভয়েস রিপোর্ট: অবৈধ ক্লিনিক বন্ধের অংশ হিসেবে রাজধানীর চাঁনখারপুলে দুটি ক্লিনিকে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। প্রতিষ্ঠানগুলো হলো, মেডিপাথ ডায়াগনোস্টিক সেন্টার ও এ্যাকটিভ ব্লাড ব্যাংক, ট্রান্সফিউশন এন্ড ডায়াগনস্টিক সেন্টার।

এ সময় মেয়াদোত্তীর্ণ ওষুধ-কিট পাওয়ায় এ্যাকটিভ ব্লাড ব্যাংক, ট্রান্সফিউশন এন্ড ডায়াগনস্টিক সেন্টারকে ৫০ হাজার টাকা ও মেডিপাথ ডায়াগনোস্টিক সেন্টারকে ১০ হাজার টাকা জরিমান টাকা জরিমানা করা হয়।

আজ রোববার (২৯ মে) সকালে অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আব্দুল জব্বার মন্ডল ও মুহাম্মদ হাসানুজ্জামান নেতৃত্বে এ অভিযান শুরু হয়।

হাইকোর্টের নির্দেশে স্বাস্থ্য অধিদপ্তরের বেঁধে দেওয়া সময় শেষে এ অভিযানে নামে ভোক্তা অধিদপ্তরের একটি দল।

এ সময় অনিয়ম দূরীকরণ ও জনস্বার্থে তাদের এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান আব্দুল জব্বার মন্ডল।

এদিকে এসব অভিযোগ গণমাধ্যমের কাছে অকপটে স্বীকার করেছেন মেডিপাথ ডায়াগনোস্টিক সেন্টার ও এ্যাকটিভ ব্লাড ব্যাংক, ট্রান্সফিউশন এন্ড ডায়াগনষ্টিক সেন্টারের কর্মকর্তারা। একই সঙ্গে দ্রুততম সময়ের মধ্যে তা সংশোধনেরও অঙ্গীকার করেন তারা।

এদিকে নিবন্ধনহীন ও বৈধ কাগজপত্র না থাকায় রাজধানীসহ সারাদেশের শতাধিক হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করে দিয়েছে প্রশাসন। সতর্ক করা হয়েছে বেশ কিছু প্রতিষ্ঠানকে। 

 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : অনিবন্ধিত হাসপাতাল বন্ধে অভিযান
রাজধানীতে জামায়াতের মানববন্ধনে হুঁশিয়ারি

বাজেট বৈষম্য ও স্বাস্থ্যে অব্যবস্থাপনা বরদাশত করা হবে না

রাজধানীতে জামায়াতের মানববন্ধনে হুঁশিয়ারি

বাজেট বৈষম্য ও স্বাস্থ্যে অব্যবস্থাপনা বরদাশত করা হবে না

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক