২৯ মে, ২০২২ ০৯:৪২ এএম

ধামরাইয়ে ৪ ক্লিনিক ও ডায়াগনস্টিক বন্ধের নির্দেশ

ধামরাইয়ে ৪ ক্লিনিক ও ডায়াগনস্টিক বন্ধের নির্দেশ
ধামরাই বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করে এ নির্দেশ প্রদান করেন ধামরাই ৫০ শয্যা বিশিষ্ট কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নূর রিফফাত আরা।

মেডিভয়েস রিপোর্ট: ঢাকার ধামরাইয়ে অনুমোদন না থাকায় ও লাইসেন্স নবায়ন না করায় স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী ২টি ক্লিনিক ও ২টি ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে দিয়েছে উপজেলা স্বাস্থ্য বিভাগ।

শনিবার (২৮ মে) বিকেলে ধামরাই বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করে এ নির্দেশ প্রদান করেন ধামরাই ৫০ শয্যা বিশিষ্ট কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নূর রিফফাত আরা।

তিনি বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশে অনুমোদন না থাকায় ও লাইসেন্স নবায়ন না করায় অভিযান চালানো হয়েছে।

এসময় সনদ ছাড়া চিকিৎসক পরিচয়ে ডেন্টাল ক্লিনিক পরিচালনার দায়ে রুমা ডেন্টাল কেয়ার, মামুন ডেন্টাল কেয়ার নামের দুটি ক্লিনিককে বন্ধের নির্দেশনা দেয়া হয়েছে। এছাড়াও অনিবন্ধিত ও মেডিকেল টেকনোলোজিস্ট না থাকায় আবির ডায়াগনস্টিক সেন্টার ও সন্ধানী এক্সরে অ্যান্ড প্যাথলজিতে ল্যাব না থাকায় বন্ধের নির্দেশনা দেয়া হয়েছে। তবে এই দুই ক্লিনিককে আনুষাঙ্গিক বিষয়ে মানোন্নয়নসহ অনলাইন নিবন্ধন সম্পন্ন করার নির্দেশনা দেয়া হয়।

নির্ধারিত সময়ের মধ্যে ধামরাইয়ের সব অনিবন্ধিত ক্লিনিক বন্ধ করে দেয়া হবে বলেও জানান ডা. নূর রিফফাত।

এসময় উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : অনিবন্ধিত হাসপাতাল বন্ধে অভিযান
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক