২৭ মে, ২০২২ ০৯:১৯ পিএম

ঝিনাইদহে ৮ অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার সিলগালা

ঝিনাইদহে ৮ অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার সিলগালা
অবৈধ প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মিথিলা ইসলাম। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: ঝিনাইদহে অনিবন্ধিত আটটি প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করে দিয়েছে স্বাস্থ্য বিভাগ। আজ শুক্রবার (২৭ মে) দুপুরে শহরের আরাপপুর, বাস টার্মিনাল, হামদহসহ কয়েকটি এলাকায় অভিযান পরিচালনা করেন ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মিথিলা ইসলাম।

এ সময় তিনি বলেন, স্বাস্থ্য অধিদফতরের নির্দেশ মোতাবেক জেলা জুড়ে অবৈধ প্রাইভেট হাসপাতালের তালিকা তৈরি করে অভিযান পরিচালনা করা হচ্ছে। যে সকল হাসপাতালের নিবন্ধন নেই সেই হাসপাতালগুলোতে তালা ঝুলিয়ে সিলগালা করা হয়েছে। নিবন্ধন পাওয়ার পর তা চালু করতে পারবে। জেলা জুড়ে অবৈধ প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধে এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

এ পর্যন্ত ওমেগা প্রাইভেট হাসপাতাল, ছন্দা হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, ঢাকা ল্যাব অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, নোভেল প্রাইভেট হাসাপাতালসহ ৮টি প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ ঘোষণা করা হয়েছে।

স্বাস্থ্য বিভাগের দেওয়া তথ্যমতে, জেলায় ১৭৯টি প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার রয়েছে। যার মধ্যে ২৭ টি অনিবন্ধিত ও ৪৮টির নবায়ন করা হয়নি।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : অনিবন্ধিত হাসপাতাল বন্ধে অভিযান
চোখে অস্ত্রোপচারের অপেক্ষায় ১০ লাখ রোগী, ছানিজনিত সমস্যা ৮০ শতাংশের
দেশে প্রতি ৮৩৩ জন চোখের ছানি রোগীর বিপরীতে সার্জন মাত্র ১ জন

চোখে অস্ত্রোপচারের অপেক্ষায় ১০ লাখ রোগী, ছানিজনিত সমস্যা ৮০ শতাংশের

দেশে প্রতি ৮৩৩ জন চোখের ছানি রোগীর বিপরীতে সার্জন মাত্র ১ জন

চোখে অস্ত্রোপচারের অপেক্ষায় ১০ লাখ রোগী, ছানিজনিত সমস্যা ৮০ শতাংশের

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক