২৯ মে, ২০২২ ১২:৪৬ পিএম

টেকনাফে ৩টি ক্লিনিক বন্ধের নির্দেশ

টেকনাফে ৩টি ক্লিনিক বন্ধের নির্দেশ
শনিবার (২৮ মে) টেকনাফ উপজেলা প্রশাসন এবং স্বাস্থ্য অধিদপ্তরের যৌথ উদ্যোগে অভিযান চালানো হয়েছে। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: টেকনাফ উপজেলার হ্নীলা ষ্টেশনে অনুমোদন না থাকায় ও লাইসেন্স নবায়ন না করায় একটি ল্যাবকে জরিমানা এবং ৩টি ক্লিনিক বন্ধ করে দেওয়া হয়েছে। শনিবার (২৮ মে) টেকনাফ উপজেলা প্রশাসন এবং স্বাস্থ্য অধিদপ্তরের যৌথ উদ্যোগে অভিযান চালানো হয়েছে।

টেকনাফ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. টিটু চন্দ্র শীলের নেতৃত্বে হ্নীলা বাসষ্টেশনে অভিযান পরিচালনা করা হয়। এ সময় হ্নীলা ল্যাব এইড মেডিকেল এন্ড প্যাথলজি সেন্টারের লাইসেন্স মেয়াদোত্তীর্ণ হওয়ায় এবং মাত্র তিন দিনের প্রশিক্ষণ নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালানোর অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং নিয়মিত ডাক্তার না বসানো পর্যন্ত কার্য্যক্রম বন্ধ রাখার নির্দেশনা প্রদান করা হয়। এ ছাড়া হ্নীলা ডায়াগনষ্টিক সেন্টার, লাইফ কেয়ার ডায়াগনষ্টিক এন্ড ডক্টরস চেম্বারে টেস্টের মূল্য বেশী নেওয়ায় ল্যাবকে সর্তক করা হয়।

এ ছাড়াও মা-মনি ক্লিনিক, রুমাইছা ক্লিনিক এবং হ্নীলা চেম্বারকে ক্লিনিক বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়। এ সময় টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. প্রণয় রুদ্র, হ্নীলা উপস্বাস্থ্য কেন্দ্রের ডা. শংকর চন্দ্র দেবনাথ এবং ডা. আজাদ নুরুল হোসাইন উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কায়সার খসরু জানান, সরকারী এবং জনস্বার্থ বিরোধী কর্মকান্ড যেখানে চলুক আমাদের অভিযান অব্যাহত থাকবে। এসব প্রতিষ্ঠানের বিষয় জনসাধারণকেও সজাগ থাকতে হবে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক