০১ জুন, ২০২২ ০৩:০১ পিএম

উচ্চতর গ্রেডে যোগদান: ৪১ চিকিৎসককে পূর্বের চাকরি থেকে অব্যাহতি

উচ্চতর গ্রেডে যোগদান: ৪১ চিকিৎসককে পূর্বের চাকরি থেকে অব্যাহতি
চাকরির ধারাবাহিকতা রক্ষার স্বার্থে পূর্বের চাকরি থেকে তাদের অব্যাহতি দেখানো হয়েছে। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: বিসিএস পরীক্ষা দিয়ে উচ্চতর গ্রেডে যোগদান করায় দেশের বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্মরত ৪১ চিকিৎসককে পূর্বের চাকরি থেকে অব্যাহতি দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

আজ বুধবার (০১ মে) মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের পারসোনেল-৩ শাখার উপসচিব এ,এফ,এম এহতেশামূল হক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, ‘বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার-এর নিমোক্ত কর্মকর্তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে ভূতাপেক্ষাভাবে ১১.০৯.২০২১ তারিখ হতে তাঁদের ইস্তফাপত্র গ্রহণকরত সরকারি চাকরি হতে অব্যাহতি প্রদান করা হলো।’

জানতে চাইলে স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব এ,এফ,এম এহতেশামূল হক মেডিভয়েসকে বলেন, ‘এসব চিকিৎসক কর্মকর্তা পূর্বে দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন, পরবর্তীতে তাঁরা নতুন করে বিসিএস পরীক্ষা দিয়ে উচ্চতর গ্রেডে পদোন্নতি পেয়েছেন। সরকারি চাকরির বিধি অনুযায়ী তাঁদের চাকরির ধারাবাহিকতা রক্ষার স্বার্থে পূর্বের চাকরি থেকে অব্যাহতি দেখানো হয়েছে এবং আগের পদে যতদিন চাকরি করেছেন তাদের চাকরিকাল হিসেবে বর্তমান চাকরির সঙ্গে যোগ করা হবে।’

এতে আরও বলা হয়েছে, রাষ্ট্রপতির আদেশক্রমে এবং যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জনস্বার্থে এ আদেশ জারি করা হলো।

আদেশের অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক, স্বাস্থ্যমন্ত্রী একান্ত সচিব ও সচিবের একান্ত সচিবসহ সংশ্লিষ্ট সকলের কাছে পাঠানো হয়েছে।

► প্রজ্ঞাপনটি দেখতে ক্লিক করুন

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক