‘অমিক্রনে বেশি রোগী হাসপাতালে ভর্তির তথ্য নেই’
মেডিভয়েস রিপোর্ট: অমিক্রনে আক্রান্ত হয়ে রোগীদের অধিক হারে হাসপাতালে ভর্তি হওয়ার কোনো তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র অধ্যাপক ডা. রোবেদ আমিন।
রবিবার (২৬ ডিসেম্বর) কোভিড-১৯ পরিস্থিতি নিয়ে নিয়মিত ভার্চুয়াল বুলেটিনে এ তথ্য জানিয়েছেন অধিদপ্তরের মুখপাত্র অধ্যাপক ডা. রোবেদ আমিন।
অধ্যাপক রোবেদ আমিন বলেন, ‘আগের ভ্যারিয়েন্টগুলো থেকে অমিক্রনে আক্রান্ত অনেক বেশি রোগী হাসপাতালে ভর্তি হচ্ছে—এমন তথ্য পাওয়া যায়নি। দক্ষিণ আফ্রিকা, ইউরোপ ও আমেরিকায় যেসব কেইস পাওয়া গেছে তাতে, হাসপাতালে ভর্তি ও সংকটাপন্ন হয়ে আইসিইউতে থাকার পরিস্থিতি হয়নি।’
অধিদপ্তরের মুখপাত্র আরও জানান, করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট অমিক্রন প্রতিরোধে কাপড়ের মাস্কের চেয়ে মেডিক্যাল গ্রেডের মাস্ক ব্যবহার বেশি সুরক্ষা দেয়।
করোনা প্রতিরোধে সচেতনতাসহ আগের স্বাস্থ্যবিধিগুলোই অনুরসরণ করার পরামর্শ দিয়ে তিনি আরও বলেন, ‘কাপড়ের মাস্কের চেয়ে মেডিকেল গ্রেডের মাস্ক ব্যবহার করলে অমিক্রন থেকে বেশি সুরক্ষা পাওয়া যায়। সামাজিক দূরত্ব বজায় রাখলে, খোলামেলা আবহাওয়ায় থাকলে এবং বারবার হাত ধুতে পারলে আমরা অনেক বেশি ট্রান্সমিশন রোধ করতে পারবো।’
অধ্যাপক রোবেদ আমিন বলেন, ‘যদি কেউ আগে কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে থাকেন এবং পরবর্তী সময়ে ভ্যাকসিন নেন তাহলে তাদের সংক্রমণের শঙ্কা কম। তবে এটি দ্রুত ছড়ানোর কারণে বেশি মানুষ আক্রান্ত হলে অন্য রোগের কারণে যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম তাদের জন্য ঝুঁকির কারণ হতে পারে।
যুক্তরাজ্যে প্রতিদিন লক্ষাধিক মানুষের সংক্রমিত হও্য়ার তথ্য জানিয়ে তিনি বলেন, বুস্টার ডোজের মাধ্যমে সংক্রমণের হার কমানোর চেষ্টা চলছে।
-
২৭ ফেব্রুয়ারী, ২০২২
-
২৩ ফেব্রুয়ারী, ২০২২
-
২০ ফেব্রুয়ারী, ২০২২
-
১৯ ফেব্রুয়ারী, ২০২২
-
১০ ফেব্রুয়ারী, ২০২২
-
০২ ফেব্রুয়ারী, ২০২২
-
২৯ জানুয়ারী, ২০২২
-
২৬ জানুয়ারী, ২০২২
-
২৫ জানুয়ারী, ২০২২
-
২৫ জানুয়ারী, ২০২২