আরও বেশি প্রাণঘাতী হতে পারে করোনার নতুন ধরন ‘নিওকোভ’
মেডিভয়েস ডেস্ক: করোনার আফ্রিকান ভ্যারিয়েন্ট অমিক্রনের পরে এবার ‘নিওকোভ’ নামে করোনার আরেকটি ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে। যেটি পূর্বের সব ধরণগুলোর থেকে বেশি প্রাণঘাতী। চীনের গবেষকদের দাবি, দক্ষিণ আফ্রিকার বাদুড়ের মধ্যে এটি ছড়িয়ে পড়েছে।
তারা বলছেন, করোনার এই ধরনটি আরও পরিবর্তিত হয়ে ভবিষ্যতে মানুষের জন্য হুমকি হয়ে উঠতে পারে। নিওকোভ করোনাভাইরাসের সব ধরনের চেয়ে বেশি সংক্রামক ও প্রাণঘাতী হতে পারে। এতে আক্রান্ত প্রতি ৩ জনে একজনের মৃত্যু হতে পারে। প্রচলিত কোনো টিকাই এটি প্রতিরোধে সক্ষম হবে না।
শুক্রবার (২৮ জানুয়ারি) ভারতের একাধিক গণমাধ্যম উহানের বিজ্ঞানীদের এক গবেষণাপত্রের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে। সম্প্রতি বায়োআরজিভ ওয়েবসাইটে প্রকাশিত ওই গবেষণাপত্রটির এখনো পিয়ার রিভিউ করা হয়নি।
এতে উহান ইউনিভার্সিটি এবং চাইনিজ একাডেমি অব সায়েন্সেস ইনস্টিটিউট অব বায়োফিজিক্সের গবেষকরা বলেছেন, মানুষের কোষে নিওকোভের অনুপ্রবেশের জন্য শুধুমাত্র একটি মিউটেশন প্রয়োজন। গবেষকদের বরাত দিয়ে হিন্দুস্তান টাইমস জানিয়েছে, নিওকোভ মধ্যপ্রাচ্য রেসপিরেটরি সিন্ড্রোমের (মার্স) সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত।
গবেষণায় বলা হয়েছে, ‘পূর্ব সংক্রমণ বা টিকার ফলে তৈরি হওয়া করোনা প্রতিরোধ ক্ষমতা নিওকোভ সংক্রমণ থেকে রক্ষা করতে অকার্যকর হতে পারে।’
ওজিএসবির ৩৪তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে বক্তারা
তৃণমূলে নিরাপদ প্রসবে বড় প্রতিবন্ধক জনবল ও অবকাঠামো সংকট
ওজিএসবির ৩৪তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে বক্তারা
তৃণমূলে নিরাপদ প্রসবে বড় প্রতিবন্ধক জনবল ও অবকাঠামো সংকট
ওজিএসবির ৩৪তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে বক্তারা
তৃণমূলে নিরাপদ প্রসবে বড় প্রতিবন্ধক জনবল ও অবকাঠামো সংকট
সুস্থতায় সচেতন হওয়ার আহ্বান বিশেষজ্ঞদের
প্রতি ১০০ পুরুষের ৮-১০ জন প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত
করোনা চিকিৎসার নামে ১২ কোটি টাকা আত্মসাৎ
সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকসহ ১৩ জনের বিরুদ্ধে ছয় মামলার অনুমোদন