২৯ জানুয়ারী, ২০২২ ০৪:২১ পিএম

লিভার সিরোসিসে চলে গেলেন ডা. আব্দুল বারী

লিভার সিরোসিসে চলে গেলেন ডা. আব্দুল বারী
বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) সাড়ে সাতটার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।

মেডিভয়েস রিপোর্ট: কিডনি জটিলতা ও লিভার সিরোসিসে আক্রান্ত হয়ে চলে গেছেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) মাদারীপুর শাখার সভাপতি ডা. আব্দুল বারী।

বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) সাড়ে সাতটার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।

মৃত্যুকালে ডা. আব্দুল বারীর বয়স হয়েছিলো ৭২ বছর। ঢাকা মেডিকেল কলেজের সাবেক শিক্ষার্থী ছিলেন তিনি। বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা মেডিকেল কলেজ শাখার সাধারণ সম্পাদকের দায়িত্বও পালন করেছেন তিনি। এছাড়া স্বাধীনতা চিকিৎসক পরিষদের মাদারীপুর জেলা শাখার সভাপতি ছিলেন আব্দুল বারী।

ডা. আব্দুল বারীর মৃত্যুতে গভীর দুঃখ ও শোক প্রকাশ করেছেন চিকিৎসকদের জাতীয় সংগঠন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন ও মহাসচিব ডা. মো. ইহতেশামুল হক চৌধুরী। এক শোক বার্তায় সংগঠনটি তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছে।

ডা. আব্দুল বারীর মৃত্যুতে মেডিভয়েস পরিবার গভীরভাবে শোকাহত।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক